Wednesday, March 18, 2026

সন্তানকে দেখভালের পরিচারিকা রাখলেই মা ‘দায়িত্বহীন’ নন! মন্তব্য বম্বে হাই কোর্টের

Date:

Share post:

সন্তানের হেফাজতের ক্ষেত্রে মা যদি পরিচারিকার সাহায্য নেন, তাতে তাঁকে দায়িত্বহীন বলা যায় না! এমনই গুরুত্বপূর্ণ রায় দিল বম্বে হাই কোর্ট। এক বিবাহবিচ্ছিন্ন দম্পতির শিশুসন্তানকে মায়ের কাছ থেকে নিয়ে নেওয়ার আবেদন খারিজ করে আদালত জানিয়ে দিল, পরিচারিকার সহায়তায় সন্তান পালন অস্বাভাবিক নয়।

২০২৩ সালের জুন মাসে জন্ম হয় শিশুটির। এর কিছুদিন পরেই বিচ্ছেদ ঘটে ওই দম্পতির। শিশুর হেফাজতের জন্য পারিবারিক আদালতে আবেদন করেন মা। ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন আদেশে আদালত শিশুটিকে মায়ের হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই রায়ের বিরোধিতা করে হাই কোর্টে আবেদন জানান শিশুর বাবা।

বাবার পক্ষের আইনজীবীরা দাবি করেন, মা সন্তানের দেখভালের দায়িত্ব পরিচারিকার ওপর ছেড়ে দিয়েছেন এবং মানসিকভাবে অযোগ্য। কিন্তু বিচারপতি আরএম জোশী স্পষ্ট জানান, ‘‘গৃহস্থ পরিবারে পরিচারিকার সাহায্য নেওয়া অস্বাভাবিক কিছু নয়। এটি হেফাজতের যোগ্যতার মানদণ্ড হতে পারে না।’’

আদালতে মা নিজেই শারীরিক ও মানসিক সুস্থতার মেডিক্যাল শংসাপত্র পেশ করেন। বিচারপতি জানান, সন্তানের দেখভালে অযোগ্য, এমন কোনও প্রমাণ বাবার পক্ষ থেকে পেশ করা হয়নি। তিনি আরও বলেন, “সন্তানের জন্মের পরে উদ্বেগ বা অবসাদ খুব স্বাভাবিক বিষয়। তা কোনও মাকে হেফাজতের অযোগ্য করে না।” এই যুক্তিতেই আদালত পারিবারিক আদালতের রায়কে ‘ন্যায্য ও যুক্তিসঙ্গত’ বলে উল্লেখ করে তা বহাল রাখে। আদালতের এই রায় শুধুমাত্র এক মায়ের ন্যায্য অধিকারের স্বীকৃতি নয়, সমাজে প্রচলিত এক ভ্রান্ত ধারণাকেও চ্যালেঞ্জ করল।

আরও পড়ুন – ‘ভুয়ো’ সংস্থার নামে বাঁকুড়ায় বাসিন্দাদের তথ্য সংগ্রহ! ধৃত ৫, ফের সতর্ক করলেন কুণাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...