Tuesday, February 24, 2026

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবাই আওয়াজ তুলুন: সিঙ্গাপুরে প্রবাসী ভারতীয়দের আবেদন অভিষেকের 

Date:

Share post:

ভারত সন্ত্রাস শিকার হয়ে থাকতে পারে না। এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাই সব জায়গায় আওয়াজ তুলুন। মঙ্গলবার সিঙ্গাপুরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় আবেদন জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পাকিস্তানের সন্ত্রাসবাদ আর পহেলগাম হামলার কথা বিশ্ববাসীকে যা আমি আগেও বলেছি আবার বলছি পাকিস্তান যে ভাষায় বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দিতে হবে। যাতে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে জাপান, দক্ষিণ কোরিয়ার পরে সিঙ্গাপুরে গিয়েছেন অভিষেক। সেখানে সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে সন্ধেয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা করেন ভারতের প্রতিনিধিরা। এর আগে সিঙ্গাপুরে নেতাজির স্মৃতিস্তম্ভ এবং রামকৃষ্ণ মিশনে শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রবাসী ভারতীয়দের সামনে ভারতের বর্তমান অবস্থান তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর বক্তব্যে উঠে আসে, কীভাবে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে পাকিস্তান। তিনি বলেন, “আমি আগেও বলেছি, আবার বলছি, পাকিস্তান যে ভাষায় বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দিতে হবে।” অভিষেকের কথায়, জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানের উচ্চপদস্থ সেনা আধিকারিকদের উপস্থিতি বুঝিয়ে দেয় তারা সন্ত্রাসবাদকে লালন করছে।

ভারতীয় সেনাদের ধন্যবাদ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁদের জন্য ভারতীয়রা নিশ্চিন্তে ঘুমতে পারছেন। এরপরেই প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে অভিষেকের আবেদন, সন্ত্রাসবাদে বিরুদ্ধে ভারতের লড়াইয়ে আপনারাও আওয়াজ তুলুন। তাঁর কথায়, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সকলকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। এই বিষয়টি আমাদের সব মহলে, বিশ্ববিদ্যালয়ে, বোর্ডরুমে, শ্রেণিকক্ষে আলোচনা করতে হবে। ভারত সন্ত্রাসবাদের শিকার হয়ে থাকতে পারে না।”

তৃণমূল সাংসদ স্পষ্ট জানান, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করা হয়েছে। একজনও সাধারণ নাগরিকের কোনও ক্ষতি হয়নি। এটাই ভারতের জাতীয় চরিত্রকে প্রতিফলিত করে। অভিষেকের কথায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা একটি যৌথ দায়িত্ব। তিনি সকলকে এই বিষয় নিয়ে কথা বলার এবং পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন, যাতে ভারত আর কখনও এই ধরনের হিংসতার শিকার না হয়।

তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নীরবতা বা নীরবতার মধ্যে চালানো যায় না। সীমান্ত সন্ত্রাসবাদ শুধুমাত্র ভারতের সমস্যা নয়। এটি সবার জন্যই হুমকি। এটি সমষ্টিগত সমাধানের দাবি করে।

তৃণমূল সংসদ স্পষ্ট জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, নিরাপত্তা বিষয়ে রাজনৈতিকদলের মধ্যে যেমন কোনও বিভেদ নেই। তেমনি প্রবাসী ভারতীয়দেরও এই পরিস্থিতিতে একজোট হয়ে ভারতের বিরুদ্ধে হওয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।

আরও পড়ুন – নজিরবিহীন রায় বাংলাদেশের সুপ্রিম কোর্টে! বেকসুর খালাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...

জুতো দেখিয়ে ‘চোর’ স্লোগান! BLO-দের বিক্ষোভের মুখে দলবদলু বিরোধী দলনেতা

নির্বাচন কমিশনের(Election commission) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় (sir protest ) রাজ্যে প্রাণ হারিয়েছেন অনেকে। ভোটার থেকে বিএলও- তালিকায় আছেন...

মে মাসেই রাজ্য জয়েন্ট! দায়িত্ব নিয়েই জানালেন গৌতম পাল

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শুরুতেই। ভোট মিটলেই নেওয়া হবে পরীক্ষা।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান...