Tuesday, April 7, 2026

সোমের পরে মঙ্গলও স্বাস্থ্য ভবনে বিস্ফোরণের হুমকি দিয়ে ই-মেইল! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Date:

Share post:

সোমবারের পরে মঙ্গলবারও স্বাস্থ্য ভবনে (Swastha Bhavan) বিস্ফোরণের হুমকি দিয়ে ই-মেইল। এদিন, ইমেলে হুমকি দেওয়া হয়েছে যে, স্বাস্থ্য ভবনের মধ্যে চারটি আরডিএক্স রাখা আছে, বিকাল ৫টার সময় বিস্ফোরণ হবে। এই মেলের পরে ফের সতর্ক স্বাস্থ্য ভবন। বিধাননগর থানার পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সাইবার ক্রাইম থানার পুলিশও। বারবার কী উদ্দেশ্যে এই হুমকি মেল তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমবার, স্বাস্থ্য ভবনে ৪টি আইইডি IED বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। স্বাস্থ্য ভবন (Swastha Bhavan) চত্বর জুড়ে তল্লাশি শুরু করে বিধাননগর পুলিশ। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড গোটা এলাকায় তল্লাশি শুরু করে। যদিও সেই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো মেল আইডি থেকে ওই মেলটি করা হয়েছিল। মঙ্গলবারও স্বাস্থ্য ভবনের মধ্যে চারটি আরডিএক্স রাখা আছে, বিকাল ৫টার সময় বিস্ফোরণ হবে বলে ইমেল আসে। এদিনও পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড। পৌঁছন সাইবার ক্রাইম দফতরের বিশেষজ্ঞরা।
আরও খবরবাবার শূন্যস্থান পূরণ করতে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলপ্রার্থী নাসিরউদ্দিন কন্যা আলিফা

পুলিশ সূত্রে খবর, এবার একটি অন্য আইডি থেকে এই ইমেল পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, আতঙ্ক তৈরি করতেই এ ধরনের ইমেল পাঠানো হচ্ছে।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...