Thursday, June 25, 2026

দল নির্বাচনে গম্ভীরের সঙ্গে মতবিরোধ শুভমন গিলের!

Date:

Share post:

সদ্য ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা হয়েছে। নতুন অধিনায়ক হয়েছেন শুভমন গিল(Shubman Gill)। গম্ভার-গিল জুটির কাজ এখনও শুরু হয়নি। কিন্তু তার আগেই মতবিরোধ! শোনা যাচ্ছে দল নির্বাচন বৈঠকে নাকি সাই সুদর্শনকে স্কোয়াডে রাখা নিয়ে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সঙ্গে মতবিরোধ দেখা শুভমন গিল(Shubman Gill) সহ কয়েকজন নির্বাচকের। যদিও শেষপর্যন্ত শুভমন গিলের সঙ্গে আলাদাভাবে প্রায় আধ ঘন্টার বৈঠকের পরই সাই সুদর্শনকে নেওয়ার ব্যপারে রাজি হন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)।

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল। সেই নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কিন্তু শোনা যাচ্ছে সেই দল নির্বাচনের সময়ই নাকি সাই সুদর্শনকে(Sai Sudarshan) নেওয়া নিয়ে একটা মত বিরোধ দেখা গিয়েছিল। বিশেষ করে এই তরুণ ক্রিকেটারকে নাকি স্কোয়াডে নেওয়ার একেবারেই ইচ্ছা ছিল না গৌতম গম্ভীরের।

যদিও শেষপর্যন্ত শুভমন গিলের সঙ্গে প্রায় আধঘন্টা আলোচনার পরই সাই সুদর্শনকে দলে নিতে রাজি হয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। যদিও এমনটা একেবারেই প্রথম নয়। এর আগেও দল নির্বাচন নিয়ে বারবারই গৌতম গম্ভীরের সঙ্গে অধিনায়ক, নির্বাচকদের সঙ্গে মতোবিরোধ হতে দেখা গিয়েছে। এবারও নতুন কিছু নয়। কিন্তু প্রশ্নটা উঠছে, শুভমন গিল অধিনায়ক হিসাবে এখনও মাঠে নামেননি। তার আগেই কোচের সঙ্গে মতবিরোধ।

মাঠে নামার আগে এই ঘটনাটা খুব একটা ভালো চোখে দেখছেন না প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার কঠিন লড়াই ভারতীয় দলের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...