Sunday, April 12, 2026

ঘরের মাঠে ডুরান্ডের প্রস্তুতি সারবে না মোহনবাগান

Date:

Share post:

ডুরান্ড কাপ(Durand Cup) দিয়েই এবারের মরসুম শুরু হবে। যদিও সেখানে সিনিয়র দল নয়, রিজার্ভ দল নামানোরই সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্ট। কিন্তু সেই দলও প্রস্তুতি সারতে পারবে না মোহনবাগানের(MBSG) ঘরের মাঠে। কারণ মাঠ ঠিকঠাক করার কাজ শুরু হয়েছে। হকি হওয়ার ফলে মোহনবাগান মাঠের অবস্থা খুবই খারাপ। আর তাতেই নাকি খানিকটা অসন্তুষ্টও মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট। আগামী অগস্টের আগে মোহনবাগান মাঠে ফুটবলের প্রস্তুতি শুরু হবে না বলেই শোনা যাচ্ছে।

এবার সুপার কাপে রিজার্ভ দল নামিয়েছিল মোহনবাগান। কিন্তু আসন্ন মরসুমে শোনাযাচ্ছে তেমনটা হবে না। ম্যানেজমেন্ট নাকি এবার সুপার কাপেও সিনিয়র দলই নামাতে চাইছে। সেই সমস্ত কারণেই ডুরান্ডে(Durand Cup) রিজার্ভ দল নামানোর সিদ্ধান্ত হয়েছে। খুব প্রয়োজন পড়লে অভিষেক সূর্যবংশী সহ কয়েকজনকে খেলানো হতে পারে।

গত বুধবার থেকেই মোহনবাগান মাঠে শুরু হয়েছে মাঠের কাজ। আগামী অগস্টের আগে কোনও মতেই তা সম্ভব নয় বলে শোনা যাচ্ছে। আর সেই কারণেই যুবভারতীর অনুশীলন মাঠে ডুরান্ডের প্রস্তুতি শুরু করবে মোহনবাগান সুপারজায়ান্ট শিবির। তবে ডুরান্ডে বাস্তব রায় নন, সবুজ-মেরুন ব্রিগেডের কোচের দায়িত্বে থাকবেন ডেগি কার্ডোজো।

কয়েকদিন পর থেকেই ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দেবে মোহনবাগান। শোনা যাচ্ছে আগামী ৯ অগস্ট নাকি হতে পারে ডুরান্ডের ডার্বি।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...