Thursday, June 25, 2026

মোহনবাগান নির্বাচনের মনোনয়নের দিন ঘোষণা

Date:

Share post:

দীর্ঘ জল্পনার অবসান। মোহনবাগান নির্বাচনের(Mohunbgan Election) মনোনয়নের দিন ঘোষণা নির্বাচনী কমিটির। আগামী ২৯ মে থেকে শুরু হবে নির্বাচনের মনোনয়ন পত্র তুলতে পারবেন পদপ্রার্থীরা। সেদিন থেকেই জমাও দেওয়া যাবে নির্বাচনের মনোনয়ন পত্র। যদিও এখনও পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি প্রাক্তন বিচারপতি অসীম রায়ের(Ashim Roy) নেতৃত্বাধীন নির্বাচন কমিটির তরফে। সোমবার বৈঠকের পরই মনোনয়ন পত্র জমা দেওয়া ও তোলার দিন ঘোষণা করেন নির্বাচনী কমিটির প্রধান।

মোহনবাগানের নির্বাচন(Mohunbagan Election) নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শাসক থেকে বিরোধী গোষ্ঠী। জোরকদমে নেমে পড়েছে মোহনবাগানের নির্বাচনী প্রচারে। নানান জায়গাতেই চলছে বৈঠক। সোমবারের পর থেকে সেই প্রচারের জোর যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে।

আগামী ৯ জুন পর্যন্ত নির্বাচনের জন্য মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়া যাবে। এরই মাঝে চলবে স্কুটিনি। আগামী ১২ এবং ১৩ জুন মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

মোহনবাগানের ভোট ঘিরে ইতিমধ্যেই সরগরম গোটা ময়দান। এবার শুধুই নির্বাচনের দিন ঘোষণার অপেক্ষায় সকলে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...