Monday, April 6, 2026

হামলার আগে পহেলগামেই মোতি রাম! গ্রেফতার CRPF জওয়ানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

ভারতীয় সেনার (Indian Army) ভিতরেই লুকিয়ে গুপ্তচর৷ সোমবার গ্রেফতার হওয়া CRPF জওয়ানকে নিয়ে এবার নয়া তথ্য প্রকাশ্যে। পাকিস্তান ইন্টেলিজেন্স অফিসারদের (PIOs) সাথে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে ধৃত মোতি রাম (Moti Ram)কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Pahelgam Terrorist attack) ৬ দিন আগে পর্যন্ত সেখানেই নাকি ডিউটিরত ছিলেন। এখানেই শেষ নয়, হামলার ছ’দিন আগেই পহেলগাম থেকে তাঁর ট্রান্সফার হয়েছিল বলে জানা গিয়েছে৷ নয়া তথ্য প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

গত ২২ এপ্রিল ভূস্বর্গে বৈসরন জঙ্গি হামলায় ২৬ নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত হামলাকারী সন্ত্রাসবাদীদের ধরা সম্ভব হয়নি। যদিও পহেলগামের ঘটনার পাল্টা প্রত্যাঘাত করেছে ভারত। অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর থেকে প্রতিদিনই উপত্যকায় জঙ্গিদের খোঁজ চলছে। এই আবহে দেশের সুরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক গোপন তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দেওয়ার অভিযোগে এক সেনা জওয়ানকে সোমবার দিল্লি থেকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। ২০২৩ সাল থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি চালিয়ে গিয়েছেন ধৃত। এবার জানা গেল হামলার ছয় দিন আগে পর্যন্ত পহেলগামেই মোতায়েন ছিলেন তিনি। ফলে কাশ্মীর উপত্যকার নিরাপত্তা সংক্রান্ত তথ্য সে পাকিস্তানকে পাচার করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি (NIA)।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...