Monday, April 6, 2026

২০২০-র প্যানেল থেকে নিয়োগ নয়! শীর্ষ আদালতে খারিজ প্রাথমিকে নিয়োগের রিভিউ পিটিশন

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায়ে নিজেদের পূর্বের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ৩৯২৯টি শূন্যপদে নিয়োগের বিষয়টি আগের নির্দেশ মেনেই হবে বলে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার বিচারপতি এ এম সুন্দরেশ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত রিভিউ পিটিশন খারিজ করে দেয়।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ২০১৪ সালের টেট পরীক্ষার পরে ২০২০ সালে একটি নিয়োগ প্যানেল তৈরি করা হয়েছিল। মোট ১৬,৫০০টি পদে নিয়োগের পরিকল্পনা থাকলেও ৩৯২৯টি পদ খালি থেকেই যায়। এরপর ২০১৪ সালের টেট উত্তীর্ণদের একাংশ মামলা করেন, যার প্রেক্ষিতে ২০২৩ সালের মে মাসে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ২০২০ সালের নিয়োগ প্যানেলের কার্যকারিতা এক বছরের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। ফলে সেই প্যানেল থেকে আর নিয়োগ করা যাবে না।

এই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের মামলা দায়ের করা হয়, কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চ তা খারিজ করে দেয়। ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গেই ওই ৩৯২৯টি শূন্যপদ যুক্ত করা হবে। আদালতের রায়ে ফের একবার স্পষ্ট হল—২০২০ সালের প্যানেল থেকে আর কোনও নিয়োগ সম্ভব নয়।

আরও পড়ুন – সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবাই আওয়াজ তুলুন: সিঙ্গাপুরে প্রবাসী ভারতীয়দের আবেদন অভিষেকের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...