Sunday, June 28, 2026

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিকেল ৫টায় বিশেষ সাংবাদিক বৈঠক: জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সুপ্রিম কোর্টের রায়ে বাতিল ২০১৬-র SSC-র পুরো প্যানেল। চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী। চাকরি ফেরতের আর্জি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন তাঁরা। এই পরিস্থিতি বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজেই জানালেন মঙ্গলবার, বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিনি সাংবাদিক বৈঠক করবেন।

নিজের স্যোশাল মিডিয়া (Social Media) পেজে মমতা লেখেন, “চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য আজ বিকেল ৫টায়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন।
নজর রাখুন আমার ফেসবুক পেজে।“

যে সব শিক্ষক-শিক্ষিকার পরীক্ষা নিয়ে কোনও সমস্যা নেই, তাঁদের কাজে ফিরে যেতে বলেছে সুপ্রিম কোর্ট। ডিসেম্বর মাস পর্যন্ত তাঁরা কাজ করতে পারবেন। পাবেন বেতনও। কিন্তু অশিক্ষক কর্মীদের সেই নির্দেশ দেওযা হয়নি। এই পরিস্থিতি চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে ফের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে SSC। কিন্তু আবার পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁর তাকিয়ে রাজ্য সরকারের দিকে।

আরও খবরসোমের পরে মঙ্গলও স্বাস্থ্য ভবনে বিস্ফোরণের হুমকি দিয়ে ই-মেইল! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

এই পরিস্থিতি তাৎপর্যপূর্ণ ভাবে বিশেষ সাংবাদিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। নিজেই নিজের স্যোশাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের কথা ঘোষণা করলেন তিনি। এখন এই বৈঠক থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান কী ঘোষণা করেন সে দিকেই তাকিয়ে চাকরিহারারা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...