Sunday, April 5, 2026

পরকীয়ার জেরে আমডাঙায় শুটআউট! অধরা অভিযুক্ত প্রেমিক 

Date:

Share post:

পরকীয়া সম্পর্কের জেরে আমডাঙায় শুটআউট (shoot out at amdanga) ! প্রেমিকার স্বামীকে লক্ষ্য করে গুলি অভিযুক্ত যুবকের। মঙ্গলবার রাতে আমডাঙা থানার (amdanga police station) তারাবাড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ যুবক মশিয়ার রহমান মণ্ডল আশঙ্কাজনক অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবক আরিফুল তারাবেড়িয়া বেপাত্তা। তদন্তে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মশিয়ার রহমানের স্ত্রীর সঙ্গে আরিফুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে এই দিয়ে দাম্পত্যে অশান্তি লেগেই থাকতো। মঙ্গলবার রাত আনুমানিক ন’টার পর রাউতারার কাছে ফাঁকা রাস্তায় অন্ধকারে মশিয়ারকে লক্ষ্য করে আরিফুল গুলি চালায় বলেই অভিযোগ। আহতের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...