Tuesday, April 7, 2026

মনিপুরে জোড়া ভূমিকম্প! কেঁপে উঠল বাংলাদেশও

Date:

Share post:

মঙ্গলের মধ্যরাতে জোড়া ভূমিকম্প উত্তর-পূর্বের রাজ্য মনিপুরে (Earthquake in Manipur)। কম্পন অনুভূত হলো মেঘালয়, অসম, ত্রিপুরাতেও। রাত ১ টা ৫৪ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয় বলে জানা গেছে, তীব্রতা ছিল ৫.২। আধ ঘণ্টার মধ্যেই দ্বিতীয়বারের জন্য কেঁপে ওঠে এই রাজ্য, ঘড়ির কাটায় তখন ২টো বেজে ২৬ মিনিট। দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা অবশ্য খুব একটা বেশি ছিল না। তবে কম্পন অনুভূত হয় মেঘালয়, অসম, ত্রিপুরাতেও। ভূমিকম্পের জেরে আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) তথ্য অনুযায়ী মধ্যরাতের এই কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে।

ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার নীচে মনিপুরের চূড়াচাঁদপুর জেলা প্রথম ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানা গেছে। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৫, উৎসস্থল ছিল মাটি থেকে ২৫ কিলোমিটার নীচে। এই কম্পনটি ননীতে অনুভূত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হতাহতের কোনও খবর মেলেনি। গত মার্চ মাসে এক ঘণ্টার ব্যবধানে দু’বার কেঁপে উঠেছিল উত্তর-পূর্বের এই রাজ্য। তিন মাসের মাথায় ফের জোড়া ভূকম্পন মনিপুরে।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...