Saturday, June 27, 2026

দেশের মানুষের জানার অধিকার আছে: সংসদের বিশেষ অধিবেশন চেয়ে চিঠি তৃণমূলের

Date:

Share post:

সংসদীয় রাজনীতিতে দেশের কর্মপদ্ধতি নিয়ে সব কিছু জানানোর উপযুক্ত মঞ্চ সংসদ (Parliament)। সংসদেই দেশের জনপ্রতিনিধিরা দেশবাসীর মানুষের বার্তা তুলে ধরা থেকে দেশের উদ্দেশ্যগুলি দেশের মানুষের জন্য নিয়ে থাকেন। পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে ভারতীয়দের মধ্যে যে আশঙ্কা রয়েছে, তা নিরসন করতেও তাই সংসদে অধিবেশন ডেকে কেন্দ্রের সরকারের বক্তব্য পেশের দাবি জানালো বাংলার শাসকদল তৃণমূল। মঙ্গলবারই প্রধানমন্ত্রীকে (Prime Minister) তৃণমূল সাংসদদের তরফে চিঠি লেখা হয়েছে।

২২ এপ্রিল পহেলগাম হামলার (Pahalgam attack) পরবর্তীতে ভারতের তরফ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার সত্য প্রকাশ করার দাবি তৃণমূলের। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, ১০০ জন যে সন্ত্রাসবাদীদের হত্যা করতে যে ভারতীয় সেনানিরা সফল হয়েছে, আরও যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এই সবকিছু জানার অধিকার ভারতের নাগরিকদের আছে। ভারতের সংসদীয় রাজনীতিতে (Parliamentary politics) ভারতীয়দের সবকিছু তুলে ধরতে একমাত্র সমাধান সংসদে (Parliament) তুলে ধরা। তাই বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে মঙ্গলবার।

কেন্দ্রের বক্তব্য শোনার পাশাপাশি তৃণমূলের দাবি, তাঁদের বক্তব্যও শোনা প্রয়োজন কেন্দ্রের। সেই সম্পর্কে সাংসদ সাগরিকা ঘোষ বলেন, ভারতের সীমান্ত এলাকাগুলিতে পাকিস্তানের হামলার শিকার ভারতীয় নাগরিকদের দুর্দশা প্রত্যক্ষ করেছে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। সীমান্তের গ্রামের মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তাও দেওয়া হয়েছে। তৃণমূলই প্রথম দল হিসাবে সেখানে প্রতিনিধিদল পাঠিয়েছে।

এরই প্রেক্ষিতে সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে সাগরিকা বলেন, সংসদের নিরপেক্ষ প্রতিনিধি কপিল সিব্বল (Kapil Sibbal) যে দাবি তুলে ছিলেন, সেই দাবিকেই সমর্থন করে এবার আমরাও দাবি জানাচ্ছি সংসদের বিশেষ অধিবেশনের। বিদেশে সর্বদলের প্রতিনিধি (delegation) পাঠিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা সবাই একজোট। সেক্ষেত্রে গণতন্ত্রের সর্বোচ্চ সংস্থা সংসদে আলোচনার মাধ্যমে তুলে ধরা দরকার দেশের একতাকে প্রতিষ্ঠা করার জন্য।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...