Saturday, June 27, 2026

পাকিস্তানের মুরিদে ভারতের প্রত্যাঘাত, স্যাটেলাইট ছবিতে স্পষ্ট প্রমাণ

Date:

Share post:

পহেলগাঁওতে জঙ্গি হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত। অপারেশন সিন্দুর অভিযান চালিয়ে খুঁজে খুঁজে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। খতম করা হয়েছে শতাধিক জঙ্গিকেও। এর জেরে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে লাগাতার হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনা। যোগ্য জবাব দিয়েছিল ভারতও। পাক সেনার একাধিক এয়ার ডিফেন্স সিস্টেমও (ADS) ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা। এর মাঝেই একাধিক উপগ্রহ চিত্র (satellite image) দেখা গিয়েছিল। তাতে দেখা যাচ্ছে, মুরিদে বায়ুসেনা (Murid Airbase) ঘাঁটির ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার থেকে মাত্র ৩০ মিটার দূরে প্রায় ৩ মিটার চওড়া গর্ত হয়ে গিয়েছে। সেখানে ম্যাক্সার টেকনোলজি কিছু উপগ্রহ চিত্র (satellite image) প্রকাশ করেছে মুরিদ বায়ুসেনা ঘাটির (Murid Airbase)। সেখানে ১০ মে-র পরবর্তী পরিস্থিতি দেখানো হয়েছে।

বায়ুসেনার ঘাঁটিতে বিরাট এলাকা জুড়ে গর্ত দেখে অনুমান করা যায়, সেখানে ভূগর্ভস্থ পরিকাঠামো ছিল। চালানো হত ড্রোন (drone) হামলাও। যা ভারতের প্রত্যাঘাতে ধ্বংস। ইতিমধ্যে ভারত গুঁড়িয়ে দিয়েছে লাহোরে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমও (ADS)।

পাক বায়ুসেনার প্রাক্তন সদর দফতর নুর খান এয়ারবেস, সারগোধা, ভোলারি, জ্যাকোবাবাদ, সুক্কুরের মতো বায়ুসেনার ঘাঁটিতেও প্রত্যাঘাত চালিয়েছিল ভারত। যার ফলে ওই বায়ুসেনার ঘাঁটিগুলির একাংশ ধ্বংস হয়ে গিয়েছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হিন্দুদের খুঁজে খুঁজে হত্যা করেছিল জঙ্গিরা। তারই পাল্টা জবাব দেয় ভারত। জঙ্গিদের সমর্থন নয় সাফ জানানো হয়েছে ভারতের তরফে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...