Friday, June 26, 2026

যৌথ কমান্ডে পরিচালিত হবে ভারতের তিনবাহিনী, বিজ্ঞপ্তি জারি প্রতিরক্ষা মন্ত্রকের 

Date:

Share post:

শত্রুপক্ষের মোকাবিলায় এবার থেকে একসঙ্গে কাজ করবে স্থল, নৌ ও বায়ুসেনা (unified command for tri services)। বিজ্ঞপ্তি জারি করল প্রতিরক্ষা মন্ত্রক (Union ministry of defence)। ২৭ মে (মঙ্গলবার) থেকে কার্যকর হয়েছে নয়া নির্দেশ। সীমান্তে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে যাতে তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে কোনও জটিলতা না তৈরি হয় সেই কথা মাথায় রেখে কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভারত-পাক সংঘর্ষের আবহে উপত্যকায় নিত্যদিন সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে। হঠাৎ করে কোনও আক্রমণ হলে এবার থেকে একজন কমান্ডারের নির্দেশ মতোই স্থল, নৌ ও বায়ুসেনা (Army, Navy and Airforce) কাজ করবে। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র তিন বাহিনী যাতে আরও সুষ্ঠভাবে কাজ করতে পারে, সেই জন্যই এই বলিষ্ঠ পদক্ষেপ। তিনবাহিনীকে একসঙ্গে পরিচালনার ভাবনা ২০২৩ থেকেই শুরু হয়েছিল। সেই বছরই সংসদের বাদল অধিবেশনে দুই কক্ষে পাশ হয়েছিল ইন্টার সার্ভিস অর্গানাইজেশন বিল (Inter Service Organization Bill)। রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করায় ইতিমধ্যেই সেটি আইনে পরিণত হয়েছে। ফলে ইন্টার সার্ভিস অর্গানাইজেশনের কমান্ডা-ইন-চিফ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে অধীনস্থ কর্মীদের সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষমতা রয়েছে। এবার তার ভিত্তিতেই অপারেশন সিন্দুর আবহে এই নয়া পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের।

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...