Monday, April 6, 2026

ইমরানের শারীরিক অবস্থার উন্নতি, আপাতত হাসপাতালেই অভিনেতা

Date:

Share post:

ভালো আছেন অভিনেতা ইমরান হাসমি (Imran Hasmi)। মুম্বইয়ের আরে কলোনিতে ‘ওজি’ ছবির শুটিং চলাকালীন শারীরিকভাবে অসুস্থ বোধ করা শুরু করেন অভিনেতা। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রাথমিক ভাবে জানা যায় তাঁর ডেঙ্গি (Dengue) হয়েছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা জানান আগের থেকে সুস্থ আছেন অভিনেতা। তবে আপাতত কড়া পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে। হাসপাতাল থেকে এখনই ছাড়া পাচ্ছেন না ইমরান।

বলিউডের সাহসী অভিনেতা এই প্রথম তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ দেশ জুড়ে মুক্তি পাবে পবন কল্যাণ (Pawan Kalyan)পরিচালিত ‘ওজি’। যদিও মুখ্য চরিত্রে থাকা ইমরান অসুস্থ হওয়ায় সাময়িক ভাবে শুটিং পিছিয়ে গেছে। প্রযোজনা সংস্থার তরফে দিনক্ষণ ঘোষণা করা না হলেও মনে করা হচ্ছে হাসপাতাল থেকে ছুটি পেলেই ফের সিনেমার অসম্পূর্ণ শুটিং শেষ করবেন ইমরান। এছাড়াও আরও একগুচ্ছ কাজ রয়েছে তাঁর ঝুলিতে। যেমন মার্চ মাসেই জন্মদিনে ‘আওয়ারাপন’ সিনেমার সিক্যুয়েল ঘোষণা করেছেন। জুলাই মাসের শেষের দিকেই সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। তাঁর আগে দ্রুত সুস্থ হয়ে উঠুন ইমরান, শুভ কামনা অনুরাগীদের।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...