Monday, March 23, 2026

মুর্শিদাবাদ-মালদহের ঘটনা ঘটিয়েছে বিজেপি, তথ্যপ্রমাণ রয়েছে: আক্রমণ মমতার

Date:

Share post:

বাংলায় এসে মালদহ-মুর্শিদাবাদের হিংসা নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কয়েক ঘণ্টার মধ্যে নবান্নে (Nabanna) কড়া ভাষায় তার জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর কথায়, মুর্শিদাবাদ-মালদহের ঘটনা বিজেপি ঘটিয়েছে। তার তথ্যপ্রমাণ রয়েছে।

 ওয়াকফ আইনের বিরোধিতায় কয়েকমাস আগে আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ ও মালদহের কিছু অংশ। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। হাই কোর্টের নির্দেশে আধাসেনাও নামে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সাহায্য দেওয়া থেকে শুরু করে তাদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। হিংসা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও একাধিকবার জানিয়েছেন মমতা।

বৃহস্পতিবার, রাজ্যে এসে নরেন্দ্র মোদি বলেন, “মুর্শিদাবাদ-মালদহে যা হয়েছে সেটা এখানকার সরকারের নির্মমতার উদাহরণ। মা-বোনের পুঁজি নষ্ট হয়েছে। তোষণের নামে গুন্ডাদের পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে।” পাল্টা তোপ দাগেন মমতা, বলেন, ”বাংলার সরকার মানবিক। বিজেপি বিভাজন করছে।” সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মুর্শিদাবাদ-মালদহের ঘটনা বিজেপি ঘটিয়েছে। হিংসা ছড়াতে ওরা ওস্তাদ বিজেপি। তার তথ্যপ্রমাণ রয়েছে আমাদের কাছে। চাইলে দিয়ে দেব।” মমতার কথায়, “বাংলার সামাজিক অবস্থা সবথেকে ভালো যা বিশ্বের অন্য কোথাও নেই। সেই জন্য গর্বিত।”

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...