Sunday, May 31, 2026

বিসিবি সভাপতিকে সরানোর তোড়জোড় সরকারের, শাস্তি দিতে পারে আইসিসি!

Date:

Share post:

হঠাত্ই সংকট বাংলাদেশ ক্রিকেটে(BCB)। পরিস্থিতি এমন দিকে যাচ্ছে, তাতে আইসিসির(ICC) নির্বাসনের খাঁড়াও নেমে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(BCB) ওপর। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদকে(Faruk Ahmed) তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর তাতেই যত সমস্যা। কারণ নিজের পদ থেকে সরে যেতে নারাজ আবার বাংলাদেশ ক্রিকেটের সভাপতি ফারুক আহমেদ(Faruk Ahmed)।

এমন পরিস্থিতিতে সরকার যদি তাঁরে জোর করে দায়িত্ব থেকে সরিয়ে দেয় তাহলে বাংলাদেশ ক্রিকেটকে(BCB) নির্বাসিত করতে পারে আইসিসিও(ICC)। গত বুধবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব এবং ক্রীড়া দফতরের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফোন করেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভপাতি ফারুক আহমেদকে। সেখানেই তাঁরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, “পরামর্শ দাতা আমাকে বলেছেন তারা নাকি আমাকে আর চাননা। যদিও আমি কোনওরকম সিদ্ধান্ত নেইনি। আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করব না। আমাকে বলা হয়েছে সরকার নাকি আমাকে আর রাখতে চায় না। কেন আমাকে রাখতে চাইছে না তা অবশ্য আমাকে জানানো হয়নি”।

এই নিয়েই এখন বাংলাদেশ ক্রিকেট কার্যত উত্তাল হয়ে রয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। এই পরিস্থিতির দিকে যে আইসিসিও নজর রেখেছে তা বলাই বাহুল্য।

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...