Friday, April 3, 2026

অস্কারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালো ইস্টবেঙ্গল

Date:

Share post:

সুপার কাপ শুরু হওয়ার আগেই কার্যত চুক্তিটা হয়ে গিয়েছিল। অপেক্ষাটা ছিল সরকারীভাবে ঘোষণা হওয়ার। অস্কার ব্রুজোঁর(Oscar Bruzon) সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়ালো ইস্টবেঙ্গল(Eastbengal)। বৃহস্পতিবারই সরকারীভাবে সেই কথা ঘোষণা করে দিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এই মুহূর্তে বিদেশি ফুটবলার বাছা নিয়েই চলছে জোর রদমে প্রস্তুতি। নতুন মরসুমে নতুনভাবেই এবার শুরু করতে চায় ইস্টবেঙ্গল(Eastbengal)।

এবারের আইএসএলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। ৯ নম্বর পজিশনে শেষ করেছিল তারা। মরসুমের মাঝপথেই কোচ বদল করে অস্কার ব্রুজোঁকে(Oscar Bruzon) নিয়ে আসা হয়েছিল। তাঁর হাত ধরেই খানিকটা ঘুরে দাঁড়াতে পেরেছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। নতুন মরসুমেও সেই অস্কারের ওপরই ভরসা দেখাচ্ছে লাল-হলুজ ম্যানেজমেন্ট।

আগামী এক বছরের জন্য ইস্টবেঙ্গলের হেডস্যার অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। তবে ডুরান্ডে কোচের আসনে তিনি থাকবেন কিনা সেটা নিয়ে এখনও পর্যন্ত খানিকটা ধোঁয়াশা রয়েছে। এবার ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল হয়েছেন থংবোই সিংটো। অস্কার ব্রুজোঁ এবং তিনি মিলিয়েই এবারের স্কোয়াড তৈরির সিদ্ধান্তটা নিয়েছে।

এই বৃহস্পতিবারই আবার জন্মদিন ছিল অস্কারের। সেই দিনই ঘোষণা করা হল তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...