Tuesday, April 7, 2026

ক্ষমতা থাকলে আগামিকালই বাংলায় নির্বাচন করুন : মোদিকে চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

দেশের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে সৌজন্য দেখানোর পরেও বৃহস্পতিবার বাংলায় এসে শাসকদলকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। আর তার কিছুক্ষণ পরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সোজাসুজি তিনি মোদিকে উদ্দেশ্য করে বলেন, “ক্ষমতা থাকলে আমামিকালই বাংলায় নির্বাচনে করান। আমরা তৈরি।“ তীব্র কটাক্ষ করে মমতা বলেন, রাজ্যে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী।

এদিন আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী বাংলার সরকারকে নিশানা করেন। এর পরেই নবান্ন থেকে পাল্টা হুঙ্কার দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী। এটা শোভা পায় না। সর্বদলীয় প্রতিনিধি দল দেশে দেশে প্রতিবাদে সরব। তখন কী রাজ্যে এসে আক্রমণ করার সময়! তৃণমূলের (TMC) তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যখন দেশের হয়ে বিদেশে গলা ফাটাচ্ছেন, তখন প্রধানমন্ত্রীর এই ধরনের কথা কী ভাবে বলেন! এরপরেই চ্যালেঞ্জ ছুড়ে মুখ্যমন্ত্রী বলেন, “ক্ষমতা থাকলে আগামিকাল নির্বাচনে আসুন। আমরা তৈরী। বাংলায় এসে বাংলাকে গালি দিচ্ছেন।“ তাঁর স্পষ্ট কথা, “বাংলা কোনও দিন বিজেপির হাতে যাবে না।“

মোদির জনসভা নিয়ে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “উনি বিভাজনের রাজনীতি করছেন। কেন আজ ওঁকে অসম থেকে লোক নিয়ে আসতে হল? তার মানে উত্তরবঙ্গের মানুষ ওঁকে চিনে গিয়েছেন। ওঁর উপর আর মানুষের বিশ্বাস নেই।“ মুখ্যমন্ত্রী কথায়, “আমি তো ভেবেছিলাম আর্মিকে সম্মান জানাবেন সেই বিষয়ে তো একটাও কথা বললেন না। প্রচার আর্মির হওয়া উচিত। আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই। কিন্তু আপনি জঙ্গিদের ধরতে পারলেন না কেন?“ মমতা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, “বড় বড় কথা বলছেন, বিজেপির রাজ্যে কী অবস্থা? গুজরাতে বসে, মধ্যপ্রদেশে পাকিস্তানকে মদত করছে, সেই ঘটনা বেরিয়েছে। তা নিয়ে কী বলবেন? বাংলায় হলে কী করতেন?“
আরও খবরবাংলার বকেয়া নিয়ে নীরব মোদি! আলিপুরদুয়ারের সভায় শুধু কেন্দ্রীয় প্রকল্পের ঢক্কানিনাদ

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...