Monday, April 6, 2026

ট্রাম্প প্রশাসনের পদ থেকে সরলেন বন্ধু মাস্ক! নেপথ্যে কারণ কী

Date:

Share post:

ট্রাম্প প্রশাসনকে বিদায় জানালেন এলন মাস্ক (Elon Musk)! ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি দক্ষতা বিষয়ক দফতরের অংশ হিসেবে তাঁর অব্যাহতির ঘোষণা করলেন। মাস্কের মূল কাজ ছিল মার্কিন প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে বা বন্ধ করে আর্থিক সাশ্রয়। কিন্তু মাস্কের হঠাৎই বিদায়ের কথা জানানোর নেপথ্যে কি অন্য কোনও কারণ আছে, তা স্পষ্ট নয়।

এক্সে মাস্ক লিখেছেন, “একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, অপচয় কমানোর সুযোগের জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। DOGE মিশন সময়ের সঙ্গে আরও শক্তিশালী হবে কারণ এটি সরকারের জীবনের একটি অংশ হয়ে উঠবে।’

আরও পড়ুন-খতম হামাস প্রধান সিনওয়ার! নিশ্চিত করলেন নেতানিয়াহু

গত বছরেই ভোটে জয়ী হয়েছিলেন টেসলা এবং স্পেস এক্স-র সিইও (Elon Musk)। মাস্ককে ট্রাম্প প্রশাসনের অন্যতম উপদেষ্টাও করা হয়। বুধবারই ট্রাম্পের একটি বিলের সমালোচনা করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট যে ‘লেজিসলেটিভ অ্যাজেন্ডা’র কথা বলেন তার সঙ্গে একমত হতে পারেননি মাস্ক। এই বিলকে ‘বড় এবং সুন্দর’ (বিগ বিউটিফুল বিল) বলেন ট্রাম্প। প্রকাশ্যেই এর বিরোধিতা করেন মাস্ক।

ট্রাম্প প্রশাসনে একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে মাস্কের ১৩০ দিনের মেয়াদ ৩০ মে নাগাদ শেষ হওয়ার কথা। ঠিক তার আগেই নিজের প্রশাসনিক পদ ছাড়লেন মাস্ক।

_

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...