Tuesday, April 7, 2026

বাংলার বকেয়া নিয়ে নীরব মোদি! আলিপুরদুয়ারের সভায় শুধু কেন্দ্রীয় প্রকল্পের ঢক্কানিনাদ

Date:

Share post:

১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা থেকে গ্রামীণ সড়ক যোজনার লক্ষ কোটি টাকা কেন্দ্রের বকেয়া। বৃহস্পতিবার, রাজ্যে এসে তা নিয়ে একটি শব্দবন্ধ বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শুধু কেন্দ্রীয় প্রকল্পের ঢাক বাজিয়েই দায় সারলেন তিনি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার বাংলা(West Bengal)। মোদির সফরের আগেই এই বিষয় নিয়ে সরব হয় রাজ্যের শাসকদল তৃণমূল(TMC)। প্রশ্ন ওঠে, প্রধানমন্ত্রী খালি হাতে আসছেন কেন? আলিপুরদুয়ারের দলীয় সভা থেকে রাজ্যের বকেয়ার বিষয়ে কিছুই বললেন না মোদি। উল্টে কেন্দ্রের কী কী প্রকল্প এখানে চলছে না, তা নিয়ে লম্বা-চওড়া ভাষণ দিলেন।

২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই টার্গেট করেই এগোচ্ছেন বিজেপি। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগেও আলিপুরদুয়ারে এসেছিলেন মোদি। কিন্তু বাংলার নির্বাচনে হালে পানি না পেয়ে গত ৯ বছরে আর আলিপুরদুয়ারের কথা মনে পড়েনি প্রধানমন্ত্রীর। ছাব্বিশের নির্বাচনের আগে আবার আলিপুরদুয়ার দিয়েই ভোট সফর শুরু করলেন তিনি-মত রাজনৈতিক মহলের।

Related articles

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...