Monday, April 6, 2026

গরমের হাত থেকে মুক্তি! উত্তর-দক্ষিণে ব্যাপক বৃষ্টি

Date:

Share post:

রোদের তীব্র তাপের হাত থেকে আপাতত মুক্তি! বৃহস্পতিবার কলকাতায় নামবে বৃষ্টি (Rainfall)। সকালে থেকেই মেঘলা আকাশ। বেলা বাড়লেও আংশিকভাবে বিভিন্ন জায়গায় মেঘলা থাকার সম্ভাবনা বেশি। আর কিছুক্ষণের মধ্যেই নামবে বৃষ্টি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ০০২.৫ মিমি।

আরও পড়ুন-ট্রাম্প প্রশাসনের পদ থেকে সরলেন বন্ধু মাস্ক! নেপথ্যে কারণ কী

হাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন, পূর্বালী ও উত্তরের হাওয়ার দাপট যতটা থাকতে পারে মনে করা হয়েছিল তার থেকে অনেক বেশি থাকায় বৃষ্টির মেঘ বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশের আগেই দুর্বল হয়ে যাচ্ছে। তবে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে নদীয়া ও উত্তর ২৪ পরগণা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। আজ বারো জেলায় অতি ভারী বৃষ্টির (Rainfall) কমলা সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় অতি ভারী বৃষ্টি হবে।

উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আজ বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেখানে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবারও উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সেদিন কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহারে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৩০ মে উত্তরবঙ্গে রয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে ১ জুন পর্যন্ত নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি হবে। আর ৩১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে নিম্মচাপ প্রভাবিত ঝড় বৃষ্টি হবে।

_

_

_

_

_

_

_

_

_

_

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...