Saturday, April 4, 2026

শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা! যাত্রীদের সুরক্ষায় কড়া নিরাপত্তা 

Date:

Share post:

পহেলগাম হামলার পরও থমকে নেই এবারের অমরনাথ যাত্রা। মর্মান্তিক ঘটনার রেশ কাটিয়ে যথানিয়মেই শুরু হতে চলেছে তীর্থযাত্রা। যাত্রীদের নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিয়েছে নজিরবিহীন ব্যবস্থা। এই পরিস্থিতিতে দু’দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মুতে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই মোতায়েন রয়েছে ১৫৬ কোম্পানি বাহিনী। এবার অতিরিক্ত ৪২৫টি কোম্পানি পাঠানো হচ্ছে।

মোট ৫৮১ কোম্পানি সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে যাত্রাকালীন। যার মধ্যে রয়েছে ১২৮টি সিআরপিএফ, ১৩০টি বিএসএফ, ৪৫টি সিআইএসএফ, ৫৫টি আইটিবিপি ও ৬৭টি এসএসবি কোম্পানি। পাঁচটি মহিলা বাহিনীর ইউনিটও রয়েছে তালিকায়। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যাত্রা চলাকালীনই থাকবে এই বাহিনী। যাত্রা শেষ হলেই তাদের প্রত্যাহার করা হবে। কেন্দ্রের এই পদক্ষেপ ঘিরে যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

আরও পড়ুন – পুনর্নবীকরণ শক্তির ভবিষ্যৎ নিয়ে MCCI-র পাওয়ার কনক্লেভ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...