Friday, April 3, 2026

লজ্জার মাথা খেয়ে বামেদের হাতে হাত! কালীগঞ্জে জোট প্রার্থীর নাম ঘোষণা

Date:

Share post:

ঘটা করে প্রচার চালানো হল, সিপিআইএমের (CPIM) সঙ্গে কংগ্রেসের (Congress) আর কোন যোগ নেই। রাজ্য সভাপতি পদে আসার পর থেকেই কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বারবার সেই দাবি করে এসেছেন। অথচ আরও একবার প্রমাণিত হল শূণ্য থেকে মহাশূণ্যে নামতে থাকা বামেদের কংগ্রেসের হাত ছাড়া উঠে দাঁড়ানোর ক্ষমতাই নেই। নদীয়ার কালীগঞ্জ (Kaliganj) বিধানসভার উপনির্বাচনে (by-election) প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। আর বামেরা সেই প্রার্থীকেই সমর্থন জানিয়েছে বলে জানানো হল।

জনসমর্থন হারানোর পরে শরিকদলগুলিরও সমর্থন হারিয়েছে সিপিআইএম। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বুক ফুলিয়ে নদীয়ার কালীগঞ্জে (Kaliganj) প্রার্থী দেবার কথা ঘোষণা করতেই ফের একবার বিরোধিতায় সরব বাম শরিক দলগুলি। আদতে নির্বাচনের রাজনীতি করা ছাড়া কোনও উন্নয়নমূলক পদক্ষেপের কোনও উদ্যোগই যে এখনও বামেদের মধ্যে নেই, তা স্পষ্ট হয়ে গেল কালীগঞ্জ উপনির্বাচনের (Kaliganj by-election) আগেই। সিপিআইএম (CPIM) প্রার্থী দিতে চাইলেও কংগ্রেসের (Congress) হাতে হাত রাখতেই মত শরিক দলগুলির। ফলে শরিকদলগুলির বৈঠকে হার মানতে হল সেলিমকে।

শুক্রবার কালীগঞ্জ উপনির্বাচনে কাবিল উদ্দিন শেখকে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের স্বাক্ষর করা প্রার্থী পদের কাগজ প্রচারিত হয় রাজ্যে। সেই সঙ্গে কংগ্রেসের তরফে জানানো হয় বামেরা তাঁদের প্রার্থীকেই সমর্থন জানিয়েছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...