Sunday, April 5, 2026

১৬ জুন থেকে প্রস্তুতি শুরু মোহনবাগানের

Date:

Share post:

কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কবে থেকে শুরু হবে সিএফএল প্রিমিয়ার লিগ তা নিয়ে কোনও কিছু জানানো হয়নি। কিন্তু মোহনবাগান(Mohunbagan) আগামী মাস থেকেই প্রস্তুতিতে নেমে পড়তে চলেছে। আগামী ১৬ জুন যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে প্রস্তুতিতে নেমে পড়বে সবুজ-মেরুন ব্রিগেড। কলকাতা লিগেও মোহনবাগানের(Mohunbagan) রিজার্ভ দলই খেলতে চলেছে এবারও।

এই মুহূর্তে নিজেদের মাঠে প্রস্তুতি সারা সম্ভব হচ্ছে না মোহনবাহানের। কারণ মাঠের মেরামতি চলছে। সেই কারণে যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডেই প্রস্তুতি সারতে হবে সবুজ-মরুন ব্রিগেডকে। আগামী ১৬ জুন থেকেই সেই প্রস্তুতিতে নামতে চলেছে মোহনবাগান ব্রিগেড। গতবারের কলকাতা লিগে খুব একটা ভাল পারফরম্যান্স করতে পারেনি সবুজ-মেরুনরা। এবার ভালো কিছু করাই তাদের লক্ষ্য।

এই ম্যাচেও মোহনবাগানের কোচের দায়িত্বে থাকবেন ডেগি কার্ডোজো। সেইভাবেই পরিকল্পনাও হয়ে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। কয়েকদিন আগেই সিএফএল(CFL) প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে। সেখানে এক গ্রুপেই রয়েছে এববার মোহনবাগান ও ইস্টবেঙ্গল(Eastbengal)। শেষ মরসুমেও আইএসএলের ডার্বিতে জিতেছিল মোহনবাগান।

এবার সিএফএলের প্রিমিয়ার ডিভিশনেও ডার্বি জিততে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...