Saturday, April 4, 2026

পুনর্নবীকরণ শক্তির ভবিষ্যৎ নিয়ে MCCI-র পাওয়ার কনক্লেভ 

Date:

Share post:

মর্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MCCI) তাজ বেঙ্গলে আয়োজন করল “Powering Bengal’s Future: Vision 2030” শীর্ষক পাওয়ার কনক্লেভ। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের নবীকরণযোগ্য শক্তি দফতরের মন্ত্রী মোঃ গোলাম রাব্বানি।

MCCI সভাপতি অমিত সারাওগি জানান, ২০২৫ সালের মার্চে ভারতের নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ২২০.১০ গিগাওয়াটে পৌঁছেছে। রাজ্য ২০৩০ সালের মধ্যে ২০% শক্তি নবীকরণযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্যে এগোচ্ছে।

শ্রী বরুণ রায় জানান, নিসা (NISA) প্রকল্পে নতুন ৭টি সোলার প্রযুক্তি চালু হচ্ছে। শহরের রাস্তার আলোতে সৌরশক্তি ব্যবহারে বছরে ৩৫০ কোটি টাকা সাশ্রয় হচ্ছে।

CESC-র শ্রী সিক্কা বলেন, কলকাতায় চাহিদা ৩৫০০ মেগাওয়াট ছাড়াবে। EV ও ডেটা সেন্টারের চাহিদা বাড়ছে। সবুজ শক্তির ব্যবহার বাড়াতে শিল্প ও গ্রাহকদের উদ্যোগী হতে হবে। শেষে, কো-চেয়ারম্যান অভিজিৎ ঘোষ বলেন, ২০৫০ সালের মধ্যে নিট শূন্য নিঃসরণ অর্জনে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে।

আরও পড়ুন – চা-বাগান খোলা নিয়েও মিথ্যের রাজনীতি! কেন্দ্রকে তোপ মমতার 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...