Monday, April 6, 2026

অনুর্ধ্ব-২৩ ভারতীয় দলে শুভম, রিষড়ার ছেলেকে নিয়ে উচ্ছ্বসিত সকলে

Date:

Share post:

বাবা ফুটবল খেললেও বড় মঞ্চে ওঠার সুযোগ পাননি। তবে ছেলের হাত ধরেই সেই অপূর্ণ স্বপ্ন এবার বাস্তব হলো। রিষড়ার শুভম ভট্টাচার্য(Shubham Bhattacharya) জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব-২৩ ভারতীয় ফুটবল দলে(U23 India Team)। বর্তমানে ওড়িশা এফসি-র(Odisha Fc) হয়ে আইএসএল খেলছেন শুভম(Shubham Bhattacharya)। মাত্র ৫-৬ বছর বয়সে স্থানীয় মাঠে বাবার হাত ধরে ফুটবলে পা রাখেন তিনি। বাবা শ্রীকান্ত ভট্টাচার্য ছেলেকে ছোট থেকেই মাঠে নিয়ে যেতেন নিয়মিত।

ছ’বছরের মধ্যেই শুভমের(Shubham Bhattacharya) প্রতিভা নজরে পড়ে রিলায়েন্স ফাউন্ডেশনের। তারাই শুভমের পড়াশোনা ও খেলাধুলার সম্পূর্ণ দায়িত্ব নেয়। এরপর থেকেই উত্থান শুরু শুভমের। দেশের জার্সি গায়ে তোলার প্রথম ধাপে সফল এই তরুণ রক্ষণ ভাগের ফুটবলার। এখন লক্ষ্য, সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার। ছেলের এই কৃতিত্বে উচ্ছ্বসিত শুভমের বাবা ও পরিজনেরা। শুভম যেন হয়ে ওঠেন আগামী দিনের ভারতের ফুটবল তারকা—এটাই এখন রিষড়া জুড়ে কামনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...