Thursday, April 9, 2026

বিদ্যুতের খরচ কমাতে সৌরশক্তি, সুফল পাবে মিড-ডে মিল প্রকল্প

Date:

Share post:

সরকারি কাজে বা আধিকারিকদের যথেচ্ছ ব্যয়ে দীর্ধদিন ধরে লাগাম টেনে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক নীতি বারবার তারই প্রতিফলন দেখিয়েছে। এবার রাজ্য সরকার রাজ্যের স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সৌরশক্তি (solar cooker) ব্যবহার করে মিড-ডে মিল (mid-day meal) রান্নার পরিকল্পনা নেওয়া হয়েছে। দমদম পার্কের একটি স্কুলে পরীক্ষামূলক ভাবে এই উদ্যোগ নেওয়া হয়। সেই সাফল্যের উপর ভিত্তি করেই রাজ্যের অন্যান্য স্কুলে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে রাজ্যের অচিরাচরিত ও পূনর্ব্যবহার যোগ্য শক্তি দফতরের সচিব বরুণ কুমার রায় জানান।

সাড়ে তিন হাজার  স্কুল ও এক হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবার থেকে অচিরাচরিত শক্তি (unconventional energy) ব্যবহার করে দূষণ নিয়ন্ত্রণের পাশপাশি জ্বালানি খাতেও বহু অর্থ সাশ্রয় করা যাবে বলে রাজ্য সরকার আশাবাদী। সচিব আরও জানান, আগামী দুই মাসের মধ্যে রাজ্যের খসড়া পুণর্ব্যবহারযোগ্য শক্তি (renewable energy) নীতি প্রকাশ করা হবে।

তিনি বলেন, শিল্প ও গৃহস্থালির ক্ষেত্রে এখনও কার্বন নির্গমণকারী শক্তির উপর নির্ভরতা রয়ে গিয়েছে। যেটা থেকে সরে এসে সবুজ শক্তির (unconventional energy) দিকে যাওয়া অত্যন্ত জরুরি। যদিও এই রূপান্তর ব্যয়বহুল, তবে ভবিষ্যতের জন্য তা অপরিহার্য।

তবে রাজ্যের পুণর্বব্যহারযোগ্য শক্তি নীতি নেওয়া হলে অন্যত্রও এই সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার ইঙ্গিত দফতরের সচিবে। কলকাতা পুরসভার (Kolkata Corporation) রাস্তার আলোও ধাপে ধাপে সৌরশক্তিচালিত করার পরিকল্পনা রয়েছে, যা পুরসভার বার্ষিক ৩৫০ কোটি টাকার বিদ্যুৎ খরচ অনেকটাই কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...