Friday, April 3, 2026

আয়ুর্বেদ কোম্পানীর নাম জাল করে রমরমা কারবার! বারাসতে গ্রেফতার ১

Date:

Share post:

নামী কোম্পানীর নাম ভাঁড়িয়ে জাল ওষুধের রমরমা করাবার উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে এবার বারাসতে (Barasat) তেমনই এক জাল আয়ুর্বেদ (Ayurveda) কারখানার হদিশ পেল জেলা পুলিশ। গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল আয়ুর্বেদিক ওষুধ (fake ayurveda medicine)।

কিছুদিন আগেই উত্তর ২৪ পরগণার হাবড়ায় জাল আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারবারের সন্ধান পায় ডিআইবি ও জেলা পুলিশ। গ্রেফতার করা হয় বিশ্বজিৎ ঘোষ নামে কারখানার মালিককে। সেই একই ছকে এবার বারাসতে জাল ওষুধ তৈরির চক্রের সন্ধান পেল পুলিশ।

বারাসত পুলিশ ও আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোল চণ্ডিতলা এলাকায় শনিবার যৌথ অভিযান চালায়। সেখান থেকে ২৫-৩০ হাজার পেটি জাল আয়ুর্বেদিক (Ayurveda) ওষুধ আটক করা হয়। তার মধ্যে মূলত পেটে ব্যথার ও কাশির কাফ সিরাপ (cough syrup) ছিল। একটি নামী আয়ুর্বেদ সংস্থার নাম ভাড়িয়ে এই জাল চক্র চলত বলে জানা গিয়েছে। বারাসত থেকে কারখানার মালিককে গ্রেফতার করা হয়।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...