Wednesday, June 24, 2026

সৌরভের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাবে আইসিসির নিয়ম বদল!

Date:

Share post:

ওডিআই(ODI) ক্রিকেটের ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে আইসিসি(ICC)। শোনা যাচ্ছে আগামী মাস থেকেই নাকি এই নিয়ম কার্যকরী হবে। আর এই নিয়ম বদলের ক্ষেত্রেও নাকি নেপথ্য কারিগড় সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। তাঁর নেতৃত্বাধীন কমিটির প্রস্তাবিত এই নিয়মই এবার প্রযোগ করতে চলেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি(ICC)। ওডিআই(ODI) ক্রিকেটে বদলে যাচ্ছে বল পরিবর্তনের নিয়ম।

টেস্ট এবং টি টোয়েন্টিকে আরও জনপ্রিয় করার জন্য আগে থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি নানান প্রস্তাব দিয়েছে এবং সেই মতো সাফল্যও এসেছে। কিন্তু ওডিআই ক্রিকেট ক্রমেই তার জনপ্রিয়তা যেন হারাচ্ছেন। সেইসঙ্গে বোলাররাও এই ফর্ম্যাটে সুবিধা কম পাচ্ছে বলেই মনে করছেন সকলে। ক্রমেই যেন ওডিআই(ODI) ফর্ম্যাটও ব্যাটারদের পক্ষেই চলে যাচ্ছে।

সেই কারণেই এবার বল পরিবর্তনের নিয়ম বদলের প্রস্তাব করা হয়েছিল পুরুষদের ক্রিকেট কমিটির তরফে। সৌরভ গঙ্গোপাধ্যায়দের সেই প্রস্তাবই মেনে নিয়ে প্রয়োগ করতে চলেছে আইসিসি। এতদিন ২৫ ওভার পর বল পরিবর্ত করা যেত। নতুন বল নিতে হত। কিন্তু এখন সেই নিয়ম বদলে গিয়েছে। ম্যাচের ৩৪ ওভার পর্যন্ত দুটো বলে খেলা হবে।

ম্যাচের ৩৫ তম ওভার থেকে সেই দুটো বলের মধ্যে থেকেই একটি বেছে নিতে হবে। এরফলে বোলাররাও কিছুটা সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। সেই বলেই ৫০ ওভার পর্যন্ত খেলা হবে। আর এই নিয়ম বদলের প্রস্তাবও নাকি সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) নেতৃত্বাধীন কমিটিই দিয়েছেন।

এই নিয়ম আগামী মাস থেকেই বলবৎ করতে চলেছে আইসিসি। তাতে ওডিআই ক্রিকেটকে আরও উত্তেজক করে তোলা যায় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...