Wednesday, June 24, 2026

নেই বাঘ-বন্ধু! ক্যান্সারের কাছে হেরে প্রয়াত টাইগারম্যান বাল্মীক থাপার

Date:

Share post:

য়াত ভারতের বাঘ-বন্ধু তথা বন্যপ্রাণী সংরক্ষক বাল্মীক থাপার (Valmik Thapar)। গোটা দেশ তাঁকে টাইগারম্যান (Tigerman) নামেই চেনে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। প্রায় এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। শনিবার সকালে দিল্লির কৌটিল্যভবনে নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন বাল্মীকি থাপার। বর্তমান কেন্দ্র সরকারের আমলে বারবার নীতির বিরোধিতায় সরব হয়েছিলেন বাল্মীক। তবে স্বৈরাচারী সরকারের দমননীতির শিকার হয়েছিলেন তিনিও।

সারাজীবন বন্যপ্রাণী সংরক্ষণে (wildlife conversation) নিজেকে উৎসর্গ করেছিলেন বাল্মীক থাপার। রাজস্থান, রণথম্ভোর, মহারাষ্ট্রে এই নিয়েই কাজ করেছেন তিনি। ১৯৮৭ সালে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় রণথম্ভোর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তিনি সারাজীবন চেষ্টা করে গেছেন সাধারণ মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে যুক্ত করতে। তাডোবা-আন্ধারি টাইগার রিজার্ভ ফরেস্ট-সহ একাধিক অভয়ারণ্য পুনরুজ্জীবনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ‘দস্তকার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও গাঁটছড়া বেঁধেছিলেন তিনি।

তিনি আক্ষেপ করে বলতেন, “এ দেশে আমলাতন্ত্র যত বাঘ মেরেছে, গুলিতেও তত বাঘ মরেনি।” শিকার বিরোধী আইন নিয়ে বহুবার সরব হয়েছেন বাল্মীক। বাঘের থাকার জায়গা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ১৯৫২ সালে মুম্বইয়ে জন্ম বাল্মীকের। তাঁর বাবা রমেশ থাপার এবং মা রাজ থাপার ছিলেন সাংবাদিক। রাজনৈতিক পত্রিকা ‘সেমিনার’-এর সহ প্রতিষ্ঠাতাও। বাঘ সংরক্ষণের (tiger conservation) পাশাপাশি বাল্মীকও একাধারে লেখক এবং প্রাবন্ধিক। ৩২টির উপর বই লিখেছেন। ২০১২ সালে আত্মজীবনী ‘Tiger: My Life, Ranthambhore and Beyond’ -এ বাল্মীক লিখেছিলেন, “আমার সংগ্রাম, আমার লক্ষ্য এমন নির্জন অঞ্চল, যেখানে বাঘ স্বাধীনভাবে বাঁচতে পারবে, শব্দহীন, মানবহীন পরিবেশে।”

২০০৫ সালে ইউপিএ সরকারের জমানায় বাল্মীক টাইগার টাস্ক ফোর্সের (Tiger Task Force) সদস্য হন। এছাড়াও ১৫০ সরকারি প্যানেল ও টাস্ক ফোর্সের সদস্য ছিলেন তিনি। সেই সময়ই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ন্যাশানাল বোর্ড ফর ওয়াইন্ড লাইফের (National Board for Wildlife) সদস্যও করা হয় বাল্মীককে। আবার বিদেশ থেকে চিতাবাঘ এনে ভারতে পালনের বিরোধিতাও করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর মত পছন্দ হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...