Friday, June 26, 2026

হাতে কাটা দাগ, বাড়ি লন্ডভন্ড! ঘুম থেকে উঠেই হতভম্ব অভিনেতা রণজয়

Date:

Share post:

টেলিপর্দার জনপ্রিয় মুখ রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu) জীবনে ভৌতিক সংকট! শনির সকালে চোখ খুলেই হতভম্ব অভিনেতা। দরজা-জানলা ভেতর থেকে বন্ধ হওয়া সত্ত্বেও লন্ডভন্ড গোটা বাড়ি। দেওয়াল- টেবিল থেকে মাটিতে পড়ে আছে ছবি, রণজয়ের গায়েও অজস্র কাঁটা দাগ! কোনও কুলকিনারা করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় (Social media) নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ‘কোন গোপনে মন ভেসেছে’ অভিনেতা।

এ ঘটনা অবশ্য আজ নতুন নয়। তারকার ঘনিষ্ঠরা বলছেন মাসখানেক ধরেই নাকি ভৌতিক সব ঘটনার শিকার রণজয় বিষ্ণু। এমনিতেই সিরিয়াল এবং নানা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সারাদিন বাড়ির বাইরে ব্যস্ত থাকতে হয়। কিন্তু রাতে ফিরে এসেও শান্তি নেই। কিছুদিন ধরেই দেখছেন তাঁর বাড়ির দরজা-জানলা বন্ধ থাকলেও সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ঘরময় টবের মাটি ছড়িয়ে আছে, নীচে পড়ে আছে ছবি। এমনকি তাঁর সারা গায়ে আঁচড়ের দাগ! অদ্ভুত এই ঘটনার কোনও ব্যাখ্যা না পেয়ে শনিবার সকালে তিনি নিজেই সবটা ক্যামেরাবন্দি করে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে অভিনেতা বলেছেন, ‘জানলা-দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরই। তাও কটা গাছ তুলে রেখেছিলাম। কিন্তু এবার মনে হল ভিডিওটা বানাই। অভিনেতার মন্তব্য, কেন হচ্ছে বুঝতে পারছি না। কোনও কারণ নেই এমন ঘটনা ঘটার। বাড়ির সব দরজা এবং জানলা ভিতর থেকে বন্ধ করে তবে বাইরে বেরই। তাও দেখছি টব পড়ে রয়েছে, আমার ছবি পড়ে রয়েছে। এখানেই শেষ নয়!ঘুম থেকে উঠে মাঝেমধ্যেই পা নাড়াতে পারি না। কী হচ্ছে বুঝতে পারছি না। কোন ক্লু পাচ্ছিনা।’

টেলিতারকার ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরাও। কেউ কেউ গোটা ঘটনাকে ভৌতিক বলে আখ্যা দিয়েছেন, তো কেউ আবার হনুমান চালিশা পাঠ করার পরামর্শ দিয়েছেন তাঁকে। অনেকে আবার অভিনেতার আগাম কোনও সিনেমা বা সিরিয়ালের প্রমোশনের অঙ্গ হিসেবে এই ভিডিও কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সবমিলিয়ে শনির সকালে ছোটপর্দার বিনোদন জগতের ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছেন রণজয়।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...