Saturday, April 4, 2026

শক্তি হারিয়েছে নিম্নচাপ, আজ থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে 

Date:

Share post:

অতি গভীর নিম্নচাপ বাংলাদেশে ঢুকে শক্তি হারিয়ে ফেলেছে, তাই আপাতত দক্ষিণবঙ্গের আকাশ থেকে দুর্যোগের কালো মেঘ সরেছে বলে মনে করছেন হাওয়া অফিসের (Weather Department) কর্তারা। উত্তরে বর্ষা (Monsoon in North Bengal) ঢুকলেও দক্ষিণে গুমোট গরম কাটবে না। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় শনিবার বৃষ্টি (Rain) বাড়বে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই কমলা সর্তকতা জারি করা হয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে উত্তর বাংলাদেশ ও মেঘালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর-পূর্বের রাজ্যে ঢুকে পড়ার সম্ভাবনা থাকায় দক্ষিণবঙ্গে এর প্রভাব প্রায় নেই বললেই চলে। কলকাতাসহ শহরতলীর আশেপাশে কোথাও কোন সতর্কতা নেই। কিছু জেল স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও তা দীর্ঘক্ষণের জন্য স্থায়ী হবে না। আগামী দু-তিন দিনে প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে শহরে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...