Tuesday, June 9, 2026

শাহের সভায় গিয়ে অসুস্থ! হাসপাতালে মৃত্যু বিজেপি পঞ্চায়েত প্রধানের 

Date:

Share post:

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে চলছিল বঙ্গ বিজেপির সাংগঠনিক সভা। কিন্তু সেই সভার মাঝেই নেমে এল শোকের ছায়া। আচমকা অসুস্থ হয়ে পড়ে প্রয়াত হলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ময়ূরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেতা দীপঙ্কর দাস।

ঘটনাটি ঘটে রবিবার দুপুরে। সভা চলাকালীন হঠাৎই অসুস্থ বোধ করেন দীপঙ্কর দাস। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রবিবার সকালেই রাজারহাটে কেন্দ্রীয় ফরেন্সিক বিজ্ঞান পরীক্ষাগারের (CFSL) নতুন ভবনের উদ্বোধন করেন অমিত শাহ। এরপর যান স্বামী বিবেকানন্দের বাড়িতে, যেখানে সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। তার আগেই ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা।

সূত্রের খবর, দীপঙ্কর দাস সকালে রাজারহাটের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। সেখান থেকে সরাসরি যান নেতাজি ইন্ডোরের সভায়। কী কারণে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে হৃদ্‌রোগজনিত কারণে মৃত্যু বলে অনুমান করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।ঘটনার তদন্ত চলছে। তবে এত বড় সাংগঠনিক মঞ্চে এমন একটি দুর্ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই চাপা উত্তেজনা ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে।

আরও পড়ুন – দল বিরোধী কাজে কড়া পদক্ষেপ: TMCP থেকে বহিষ্কার বীরভূমের জেলা সভাপতি বিক্রমজিৎ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...