Sunday, June 7, 2026

দেশজুড়ে ফের করোনার থাবা! এক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধি ১২০০ শতাংশ 

Date:

Share post:

সারা দেশে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার বেড়েছে প্রায় ১২০০ শতাংশ। যেখানে গত সপ্তাহে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭, সেখানে ৩১ মে তা লাফিয়ে পৌঁছেছে ৩ হাজার ৩৯৫-এ।

সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে কেরল, মহারাষ্ট্র ও দিল্লিতে। এই তিন রাজ্যেই দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ২৬ মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১০, আর ৩১ মে-তে তা তিন গুণেরও বেশি বেড়ে দাঁড়ায় প্রায় ৩৪০০-তে। শুধু শুক্রবার ও শনিবার, এই দুই দিনেই ৬৮৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৪ জনের।

পশ্চিমবঙ্গেও পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১৬ জন। যদিও কেন্দ্র জানিয়েছে, মৃতদের মধ্যে ৬ জনেরই ছিল গুরুতর কোমর্বিডিটি, ফলে আতঙ্কিত হওয়ার বিশেষ কারণ নেই।

বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন স্ট্রেনটি আপাতত প্রাণঘাতী না হলেও, এটি একেবারে নিরীহও নয়। তাই সংক্রমণের ঊর্ধ্বগতি দেখে চিকিৎসক মহলের একাংশ মনে করছেন, পুরনো কোভিড বিধিগুলি আবার ফিরিয়ে আনার সময় এসেছে। বিশেষ করে জনবহুল এলাকায় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বয়স্ক ও কোমর্বিড ব্যক্তি‌দের জন্য বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন তারা। জনসাধারণকে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়ে, কেন্দ্র জানিয়েছে—সতর্ক থাকুন, তবে আতঙ্কিত হবেন না।

আরও পড়ুন – ছিঃ শাহ! বিদেশ সফরে সর্বদলীয় প্রতিনিধিদলে থাকা অভিষককে বাংলায় এসে আক্রমণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...