Saturday, June 20, 2026

বড় সিদ্ধান্ত রাজ্যের, একাধিক দফতরে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভায় 

Date:

Share post:

ফের বড়সড় নিয়োগের পথে হাঁটছে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে মোট ৩৩৬টি পদ সৃষ্টির ছাড়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি বহু শূন্যপদ পূরণের অনুমোদনও দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

স্বরাষ্ট্র, স্বাস্থ্য, আইন, অর্থ ও পুর দফতরের জন্য এই পদগুলি তৈরি করা হচ্ছে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য নতুন বিধি অনুমোদন পেয়েছে। এসএসসি ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বৈঠকের আরেকটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত—মুর্শিদাবাদ জেলায় ফরাক্কাকে নতুন মহকুমা হিসেবে স্বীকৃতি দেওয়া। ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি-১ ও সূতি-২ ব্লক নিয়ে তৈরি হচ্ছে এই নয়া মহকুমা, যা এতদিন জঙ্গিপুর মহকুমার অন্তর্ভুক্ত ছিল। জনসংখ্যা এবং প্রশাসনিক চাপের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী আগেই ফরাক্কায় মহকুমা গঠনের কথা ঘোষণা করেছিলেন। এবার তা আনুষ্ঠানিক রূপ পেল।

নতুন মহকুমার প্রশাসনিক পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য মন্ত্রিসভা ১০৯টি চুক্তিভিত্তিক পদ সৃষ্টির সিদ্ধান্তও নিয়েছে। এছাড়াও, সরকারি আইন দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। দফতরের অগ্রগতি কাঙ্ক্ষিত নয় বলেই মন্তব্য করেন তিনি। দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী মলয় ঘটক ও চন্দ্রিমা ভট্টাচার্যকে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী ফের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নীতিগত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে জানানো বাধ্যতামূলক। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও গতি আনতে এদিনের মন্ত্রিসভার বৈঠকে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন – সীমান্তরক্ষায় নয়া উদ্যোগ, গঠিত হতে চলেছে ‘ফ্লোটিং আউটপোস্ট’ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...