Tuesday, March 31, 2026

আত্মপ্রকাশ নতুন মহকুমা ফরাক্কার, তৈরি নয়া পদ! সিদ্ধান্ত মন্ত্রিসভায়

Date:

Share post:

মুর্শিদাবাদ জেলার ফরাক্কা নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করছে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে জেলাটির প্রশাসনিক কাঠামোয় যুক্ত হল আরও একটি মহকুমা।

নতুন ফরাক্কা মহকুমা গঠিত হচ্ছে ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি-১ ও সূতি-২ ব্লক নিয়ে। এতদিন এই চারটি ব্লক জঙ্গিপুর মহকুমার অধীনে ছিল। কিন্তু বিশাল জনসংখ্যা ও বিস্তৃত ভৌগোলিক এলাকা সামলাতে গিয়ে জঙ্গিপুর মহকুমা প্রশাসনের উপর অতিরিক্ত চাপ পড়ছিল। সেই পরিস্থিতিতে প্রশাসনিক কার্যকারিতা বাড়াতে ফরাক্কাকে পৃথক মহকুমা করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

সম্প্রতি মুর্শিদাবাদে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ফরাক্কায় নতুন মহকুমা গঠনের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পরপরই রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। নতুন মহকুমায় প্রশাসনিক পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য মন্ত্রিসভা ১০৯টি চুক্তিভিত্তিক পদ তৈরির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ফরাক্কার এসডিপিও অফিসেই আপাতত নতুন এসডিও বসবেন এবং সেখান থেকেই মহকুমা স্তরের প্রশাসনিক কাজ পরিচালিত হবে।

জঙ্গিপুর মহকুমায় ইতিমধ্যেই দুটি পৃথক পুলিশ মহকুমা রয়েছে— একদিকে জঙ্গিপুর, অন্যদিকে ফরাক্কা। ফরাক্কা মহকুমা গঠনের ফলে এই পৃথক পুলিশ কাঠামো আরও কার্যকরভাবে প্রশাসনিক সহায়তা করতে পারবে।

নতুন মহকুমা গঠনের ফলে এলাকার বাসিন্দারা আরও দ্রুত ও সহজভাবে প্রশাসনিক পরিষেবা পাবেন বলেই আশা করছে প্রশাসন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া বইছে ফরাক্কা ও সংলগ্ন অঞ্চলে।

আরও পড়ুন – ছবির অপব্যবহারের জঘন্য নোংরামির কড়া জবাব তৃণমূলের, ফাঁস কুৎসাকারীর অতীত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...