Tuesday, March 31, 2026

টি২০-তে ফোকাস করতে ওডিআইকে বিদায় গ্লেন ম্যাক্সওয়েলের

Date:

Share post:

২০২৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। সেই কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত গ্লেন ম্যাক্সওয়েলের(Glenn Maxwell)। ওডিআই ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাফল্যের অন্যতম নেপথ্য কারিগড় ছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানে দ্বিশতরানও ছিল ম্যাক্সওয়েলের(Glenn Maxwell) ঝুলিতে। এবার সেই ফর্ম্যাটকেই বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার অস্ট্রেলিয়ার(Australia) জার্সিতে ওডিআই ফর্ম্যাটে নেমেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু সেখানে নিজের সেরা পারফরম্যান্স দিতে ব্যর্থ হয়েছিলেন ম্যডম্যাক্স। সেই সময়ই নাকি সিদ্ধান্তটা কার্যত নিয়ে ফেলেছিলেন। এছাড়াও ওডিআই ক্রিকেটের যে ধকল হয়, তাও নাকি এখন আর নিতে পারছেন না তিনি। সেই কথা মাথায় রেখেই ওডিআই ফর্ম্যাট থেকে বিদায় নিলেন গ্লেন ম্যাক্সওয়েল(Glenn Maxwell)।

ম্যাক্সওয়েল জানিয়েছেন, “আমি অনুভব করতে পেরেছিলাম যে দলকে খানিকটা হলেও আমিই হয়ত পিছিয়ে দিচ্ছি। আমি নির্বাচক কমিটির চেয়ারম্যানের জর্জ বেইলির সঙ্গে কথা বলেছিলাম এবং তাঁকেই জিজ্ঞাসা করেছিলাম আগামী দিনে আমরা কেমনভাবে এগোতে চলেছি। সেখানেই ২০২৭ ওডিআই বিশ্বকাপ নিয়ে কথা হয়েছিল এবং আমি তাঁকে জানিয়ে দিয়েছিলাম যে সেই প্রতিযোগিতায় আমার পক্ষে খেলা সম্ভব নয়। আমার জায়গায় নতুন কোনও ক্রিকেটারকে নিয়ে আসার পরিকল্পনাই এখন থেকে শুরু করে দেওয়া উচিৎ”।

এবারের আইপিএলেও সেভাবে নিজের পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওডিআই ম্যাচে ৩৯৯০ রান রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও সাফল্য রয়েছে তাঁর। ৭৭টি উইকেট রয়েছে তাঁর, সেইসঙ্গে চারবার ৪ উইকেটও রয়েছে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে। এবার সেই ফর্ম্যাট থেকেই বিদায় নিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...