Wednesday, June 24, 2026

স্কুটার চালানো শিখতে গিয়ে রাজারহাটে প্রাণ হারালেন তরুণী!

Date:

Share post:

ইচ্ছে ছিল দু-চাকায় ভর করে দুনিয়া দেখবেন। কিন্তু চালানো শিখতে যাওয়াই কাল হল। রাজারহাট-নিউটাউন (Rajarhat-Newtown) এলাকায় প্রেমিকের সঙ্গে স্কুটার চালানোর সময় দুর্ঘটনায় মৃত্যু হল অষ্টাদশী পূজা সাহার (Pooja Saha)। তাঁর বাড়ি বিধাননগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের দশদ্রোণ এলাকায়। রবিবার রাতে প্রেমিক শুভঙ্কর ভৌমিককে সঙ্গে স্কুটার (Scooter) চালানো শিখছিলেন পূজা। মাথায় ছিল না হেলমেট। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে মৃত্যু হল সদ্য উচ্চ মাধ্যমিক পাশ তরুণীর।

মৃতার পরিবার সূত্রে খবর, পূজা স্কুটার (Scooter) চালানো শেখার জন্য গত কয়েকদিন ধরেই শুভঙ্করকে জোরাজুরি করছিলেন পূজা। রবিবার রাতে প্রেমিকাকে নিয়ে রাজারহাটের ফাঁকা রাস্তায় স্কুটার চালানো শেখাচ্ছিলেন শুভঙ্কর। পূজাই চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে যান পড়েন দুজনে। মাথায় কারও হেলমেট ছিল না বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি হাসপাতালে পূজাকে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের (Police) অনুমান, আনাড়ি হাতে চালানোর সময় গতি বেড়ে যাওয়ায় হয়ত হাত কেঁপে গিয়েছিল তরুণীর। এই ঘটনায় শোকস্তব্ধ পূজার পরিবার। তবে, শুভঙ্করের আঘাত গুরুতর নয় বলেই পুলিশ সূত্রে খবর। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...