Thursday, April 9, 2026

সন্ত্রাস বিরোধিতায় ভারতের পদক্ষেপ নিয়ে মালয়েশিয়ায় পিকেআরের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অভিষেকদের

Date:

Share post:

অপারেশন সিন্দুরের (Operation Sindoor) সাফল্য এবং সন্ত্রাস দমনে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতির কথা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে কেন্দ্রের সংসদীয় দল। এই টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)জাপান থেকে মালয়েশিয়া সর্বত্রই পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। কুয়ালালামপুরে সভা থেকে সন্ত্রাসবাদ দমনে দেশের অবস্থান স্পষ্ট করার পর এবার মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির পার্টি কেদিলান রাকইয়াত (PKR)-এর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ  অভিষেকসহ সংসদীয় দলের ।

বিশ্বের কাছে পাকিস্তানের মুখোশ খুলে দিতে সর্বদলীয় প্রতিনিধি দলের তরফে অভিষেক সব দেশে গিয়েই জঙ্গিবাদ দমনে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বারবার। জানা যায়, PKR-এর সদস্যদের সঙ্গে বৈঠকেও ভারতের সন্ত্রাসবিরোধী উদ্যোগ এবং সমগ্র বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার যৌথ অঙ্গীকার নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীরা যতই বাংলায় এসে মমতা- অভিষেক বিরোধিতায় নির্লজ্জ অসৌজন্যের রাজনীতি করুন না কেন, জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থকে দূরে সরিয়ে রেখে দেশের সুরক্ষাকেই অগ্রাধিকার দিয়ে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার পর মালয়েশিয়াতেও ভারতের জয়গান অভিষেকের গলায়।

 

Related articles

‘জয় বাংলা’ স্লোগানের ইতিহাস তুলে ধরে বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

''জানেন জয় বাংলা স্লোগানটা (Jai Bangla slogan) আমি কবে দিয়েছিলাম? ২০১৯ সালে যখন আপনাদের এখানে একটা গুন্ডা জিতেছিল...

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...