Friday, April 3, 2026

মেয়াদ শেষের পথে রজার বিনি, দায়িত্ব উঠতে পারে রাজীব শুক্লার কাঁধে

Date:

Share post:

বিসিসিআইয়ের(BCCI) নতুন সভাপতি কে হবেন। ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নতুন আলোচনা। আগামী জুলাই মাসেই বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী বয়সসীমা অতিক্রম করতে চলেছেন রজার বিনি(Roger Binny)। তাঁর জায়গাতেই এবার নতুন সভাপতি বেছে নেওয়ার পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে বিনির মেয়াদ শেষ হওয়ার পর তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন বিসিসিআই(BCCI) সভাপতি হবেন রাজীব শুক্লা(Rajiv Shukla)।

বিসিসিআইয়ের(BCCI) নতুন নিয়ম অনুযায়ী ৭০ বয়স অতিক্রম করলেই সেই ব্যক্তি আর বোর্ডের কোনও পদে থাকতে পারবেন না। আগামনী ১৯ জলাই ৭০ বছর পূর্ণ করবেন রজার বিনি(Roger Binny)। কার্যত নতুন সংবিধান অনুযায়ী তাঁকেও এবার সরে যেতে হবে। সেই জায়গাতেই নতুন বোর্ড সভাপতি আসা পর্যন্ত দায়িত্ব সামলাতে দেখা যাবে এবার রাজীব শুক্লাকে।

এখন বোর্ডের সহ সভাপতির পদে রয়েছেন রাজীব শুক্লা। আপাতত তাঁর কাঁধেই উঠতে চলেছে সেই দায়িত্ব। যদিও শেষপর্যন্ত বোর্ডের নতুন সভাপতি কে হয় তা তো সময়ই বলবে। সৌরভ গঙ্গোপাধ্যায় সভাপতির পদ থেকে সরে যাওয়ার পরই বিসিসিআইয়ের সর্বময় কর্তার পদে বসেছিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রজার বিনি।

এখনও পর্যন্ত তিনিই সামলাচ্ছেন দায়িত্ব। কিন্তু এখন তাঁর বয়স ৬৯। আগামী জুলাই মাসেই ৭০ বছর পূর্ণ করবেন তিনি। আর বোর্ডের নতুন সংবিধান অনুযায়ী ৭০ বছরের বেশি বয়সের কেউ আর কোনও দায়িত্বের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কার্যত বিসিসিআইয়ে যে নতুন সভাপতি নির্বাচনের দামামা বেজে গেল তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...