Friday, April 3, 2026

ফের আম পাড়াকে কেন্দ্র করে বচসা-হাতাহাতি! মৃত্যু যুবকের

Date:

Share post:

ফের আম(Mango) পাড়াকে কেন্দ্র করে অশান্তি। মৃত্যু যুবকের। উত্তর ২৪ পরগণার মল্লিকপুর রোড ঝনঝনিয়া এলাকায় বন্ধুদের সঙ্গে আম পাড়ায় বসির মণ্ডলকে(Basir Mondal) (৩৩) বেধড়ক মারধর করা হয়। তাতেই মৃত্যু হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই আমবাগান তাঁর এক প্রতিবেশীর এবং তিনি বসিরের পরিচিত।

জানা গিয়েছে, বাগানে আম পাড়ার সময়ই বন্ধু রাজিবুল মণ্ডলের সঙ্গে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হলে তাঁকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার সন্ধেয় তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই গোবরডাঙা থানায় রাজিবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বসিরের পরিবার। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই রাজিবুল এবং তাঁর পরিবার পলাতক। খোঁজ চালাচ্ছে পুলিশ।

আম চুরির অভিযোগ দিকে দিকে। চুরির পর পিটিয়ে মারার মতো নৃশংস ঘটনা ঘটে চলেছে একের পর এক। এর কড়া শাস্তির দাবি তুলেছে বহু মানুষ।

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...