Wednesday, March 11, 2026

প্রস্তুতি ম্যাচ খেলতে ইংল্যান্ডে কেএল রাহুল

Date:

Share post:

আইপিএলে(IPL) প্লেঅফের রাস্তা বন্ধ হওয়ার পরই কার্।ত মানসিকভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলেন কেএল রাহুল(KL Rahul)। মঙ্গলবারই ভারতীয়-এ(India-A) দলের হয়ে খেলতে ইংল্যান্ডে পৌঁছলেন তিনি। আনঅফিশিয়াল টেস্টের দ্বিতীয় ম্যাচতে ভারতীয়-এ দলের হয়ে খেলবেন কেএল রাহুল(KL Rahul)। সেই লক্ষ্যে ইংল্যান্ডে পৌঁছলেন তিনি। বিরাট, রোহিতহীন ভারতীয় দলে তাঁর ওপর দায়িত্ব অনেকটাই বেশি। সেখানেই প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ কেএল রাহুল।

আইপিএলে যাত্রা শেষ হওয়ার পরই বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয়-এ দলের হয়ে খেলতে চেয়েই আবেদন করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে এখানেই নিজেকে দেখে নিতে চান কেএল রাহুল। দ্বিতীয় আন অফিশিয়াল টেস্টে ভারতীয়-এ দলের হয়ে খেলবেন তিনি।

যদিও শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দলের তারুণ্যেরই আধিক্য। রোহিত, বিরাটহীন এই ভারতীয় দলের সামনে যে চ্যালেঞ্জটা অনেক কঠিন তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই সিনিয়র ক্রিকেটার হিসাবে কেএল রাহুলের ওপর যে দায়িত্বটা অনেকটাই বেশি থাকবে তা বেশ স্পষ্ট।

কেই কারণেই এবার ভারতীয়-এ দলের নামতে চলেছেন তিনি। আইপিএলে ভাল ফর্মেই ছিলেন কেএল রাহুল। কিন্তু ইংল্যান্ডের পিচের চরিত্র ভারতের থেকে সম্পূর্ণ আলাদা। তার সাথে মানিয়ে নেওয়াটাই অন্যতম প্রধান চ্যালেঞ্জ। সেই কারণই এমন সিদ্ধান্ত কেএল রাহুলের।

spot_img

Related articles

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...

সংসদে বিরোধী সাংসদদেরই কেন সাসপেন্ড করা হচ্ছে? স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মহুয়ার

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের আলোচনায় মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।...