Tuesday, April 14, 2026

প্রযুক্তির হাত ধরেই বদলাচ্ছে নির্বাচন কমিশন! এবার ভোটগ্রহণের পরেই জানা যাবে ভোটের হার

Date:

Share post:

ভোট শেষ হতেই আর দীর্ঘ অপেক্ষা নয়, এবার মুহূর্তে জানা যাবে ভোটের হার। সাধারণ মানুষকে দ্রুত এবং সঠিক তথ্য পৌঁছে দিতে নতুন প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। এবার ভোটগ্রহণের দিনেই ভোটের হার জানার জন্য ব্যবহার করা হবে VTR (Voter Turnout Report) অ্যাপ।

এই অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা প্রতি দুই ঘণ্টা অন্তর ভোটের হার আপলোড করতে পারবেন ECINET অ্যাপে। আর তা সবার জন্য সহজেই দেখা যাবে বিধানসভা কেন্দ্রভিত্তিক। ভোট শেষ হলে, বুথ ত্যাগের আগেই প্রিসাইডিং অফিসার নির্দিষ্ট অ্যাপে শেষ বারের ভোটের হার আপলোড করে দেবেন। ফলে সাধারণ মানুষ খুব অল্প সময়ের মধ্যেই জানতে পারবেন সংশ্লিষ্ট এলাকার মোট ভোটদানের হার।

এর আগে ভোটের হার জানাতে ছিল অনেক ধাপ — হাতে লেখা রিপোর্ট, ফোন বা এসএমএসের মাধ্যমে তথ্য পাঠানো ইত্যাদি। এতে সময় লেগে যেত অনেক, এবং ভোটের হার জানার জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। এবার প্রযুক্তির ছোঁয়ায় সেই প্রক্রিয়া অনেক সহজ, স্বচ্ছ এবং দ্রুত হয়ে উঠছে।

নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, “দিন বদলের সঙ্গে তাল মিলিয়ে আমরাও বদলাচ্ছি। নতুন প্রযুক্তির ব্যবহার আমাদের কাজে গতি ও স্বচ্ছতা এনেছে। গণতন্ত্রের এই উৎসবকে আরও সহজলভ্য করতে এই প্রয়াস।”

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে নির্বাচন যে কেবল ভোট নেওয়া নয়, বরং স্বচ্ছতা এবং জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করাও এক গুরুত্বপূর্ণ দিক — সেটাই আরও একবার প্রমাণ করল নির্বাচন কমিশন। নতুন যুগে প্রযুক্তির হাত ধরেই যেন আরও সাবালক হয়ে উঠছে ভারতের নির্বাচন ব্যবস্থা।

আরও পড়ুন – গায়ে আরসিবির জার্সি মাথায় পাগড়ি, গেইলের পোশাক দেখে হৈচৈ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...