Wednesday, June 24, 2026

নাকা চেকিংয়ের সময় আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের, গোপালনগরে চাঞ্চল্য 

Date:

Share post:

কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের, উত্তর ২৪ পরগনার গোপালনগরের (Gopalnagar, North 24 Parganas) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে ডিউটি চলাকালীন অন্য অফিসারের সার্ভিস রিভেলপার থেকে নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন বিভাস ঘোষ (Bibhash Ghosh) নামে এক কনস্টেবল। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে কলকাতার SSKM-এর ট্রমা কেয়ার ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।

বিভাসের পরিবার জানিয়েছে মানসিক অবসাদ বা পারিবারিক অশান্তি কোনটাই ছিল না। তাই আত্মহত্যার চেষ্টা করেছেন কনস্টেবল ,একথা মানতে নারাজ তাঁরা। কনস্টেবলের স্ত্রী বলছেন, তিনমাস হলো বিয়ে হয়েছে, রবিবার জামাইষষ্ঠীর নিমন্ত্রণ খেতে গেছিলেন। সবকিছু একদম ঠিক থাকছিল। এরপর সোমবার কাজে যোগ দিয়ে রাতে নাকা চেকিংয়ের ডিউটি করছিলেন। ফোনে স্ত্রী ও পরিবারের সঙ্গে কথাও বলেছিলেন। যেহেতু তিনি কনস্টেবল পদে চাকরি করতেন তাই তাঁর কাছে রিভলবার ছিল না। পুলিশ জানিয়েছে, অন্য এক অফিসারের সার্ভিস রিভলবার নিয়ে বিভাস পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নিজের মাথায় গুলি করেন। স্বাভাবিকভাবেই আত্মহত্যার কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...