Saturday, April 4, 2026

ফাইনালের আগেই আরসিবি শিবিরে যোগ দিলেন ফিল সল্ট

Date:

Share post:

ফাইনালে রয়্যাল পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে নামার আগেই স্বস্তি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB) শিবিরে। ফাইনালের দিন সকালেই বিরাট কোহলিদের(Virat Kohli) শিবিরে যোগ দিলেন ফিল সল্ট(Phil Salt)। স্ত্রী সন্তান সম্ভবা। ফাইনালে ওঠার পরই দেশে ফিরে গিয়েছিলেন। সন্তান হওয়ার সময়টায় স্ত্রীয়ের পাশে থাকতে চেয়েছিলেন। সন্তান হওয়ার পরই ফের ক্রিকেটের বাইশগজে ফিরে এলেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার ফিল সল্ট(Phil Salt)। ওপেনিংয়ে তাঁতে পেয়ে যে আরসিবিও আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) হয়ে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছেন ফিল সল্ট(Phil Salt)। প্রতি ম্যাচেই ওপেনিংয়ে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং বারবার আরসিবিকে(RCB) এনেকটা এগিয়ে দিয়েছে। ফাইনালের মঞ্চেও সল্ট যে আরসিবিকে একটা আলাদা গতি এনে দেবেন তা বলার অপেক্ষা রাখে না।

আরসিবির ফাইনালে পৌঁছনোর পিছনেও এই সল্টের কিন্তু অনেক অবদান। তাঁর হাত ধরেই ফাইনালে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম প্লে অফে এই পঞ্জাব কিংসের বিরুদ্ধেই অর্ধশতরানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ফিল সল্ট। ফাইনালেও সেই পঞ্জাব কিংসই বেঙ্গালুরুর সামনে।

এবারের আইপিএলে অসাধারণ ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই ১২ ম্যাচে ৩৮৭ রান করে ফেলেছেন ফিল সল্ট। সেইসঙ্গে চারটি অর্ধশতরানও রয়েছে এই তারকা ব্রিটিশ ক্রিকেটারের ঝুলিতে। এবার শেষ লড়াই। সেখানেও ফিল সল্ট ফের একবার জ্বলে উঠতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...