Wednesday, May 20, 2026

শঙ্কর মহাদেবানের গানে সম্মান প্রদর্শন সেনাবাহিনীকে, মাতল গোটা স্টেডিয়াম

Date:

Share post:

নাচে, গানে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান(IPL Closing Ceremony) থেকে সেনাবাহিনীকে(Indian Armed Force) সম্মান প্রদর্শন বিসিসিআইয়ের(bcci)। মঞ্চ মাতালেন শঙ্কর মহাদেবান। কেশরির গান দিয়ে শ্রদ্ধা নিবেদনটা শুরু। আর শেষ হল শঙ্কর মহাদেবানের(Shankar Mahadevan) গলায় “সবসে আগে হাম হ্যায় হিন্দুস্তানি”- গান দিয়ে। আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান ঘিরে গোটা স্টেডিয়াম জুড়ে শুধুই ছিল তেরঙ্গা। শুধু বিসিসিআই নয়, আহমেদাবাদের গ্যালারীতে থাকা দর্শকরাও এদিন সেনাবাহিনীকে কুর্ণিশ জানালেন।

পরিবর্তিত সূচি অনুযায়ী আইপিএল সুরু হওয়ার কয়েকদিন পরই এই ঘোষণা হয়ে গিয়েছিল। সমাপ্তি অনুষ্ঠানে অপারেশন সিন্দুরে(Operation Sindoor) সেনাবাহিনীর(Indian Armed Forc) বীরত্ব ও কৃতিত্বকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছিল বিসিসিআই। সেখানেই আরও বেশী মাত্রা বাড়াল শঙ্কর মহাদেবান(Shankar Mahadevan)। ফাইনালের স্বাক্ষী হতে এদিন বিকেল চারটে নয়, সেই দুপুর থেকেই মাঠে ভিড় জমাতে শুরু করেছিলেন সমর্থকরা।

শুরুতেই ছিল নাচের অনুষ্ঠান। কেশরির গানেই সেনাবাহিনীকে প্রথম সম্মান জানানো। এরপরই মঞ্চে হাজির শঙ্কর মহাদেবান। অপেক্ষাটা তাঁরই ছিল। তিনি মাঠে আসতেই দর্শকদের চিত্কারটা যেন আরও কয়েক গুন বেড়ে গেল। এরপরই শঙ্কর মহাদেবানের(Shankar Mahadevan) একেক গান। আর প্রতিটি গানই দেশের জওয়ানদের উদ্দেশ্যে উতসর্গ করা।

শঙ্কর মহাদেবানের গানের সুরে গলা মেলালেন এদিন গ্যালারীতে থাকা অসংখ্য দর্শকও। প্রায় আধ ঘন্টার অনুষ্ঠানে মাতল আহমেদাবাদ স্টেডিয়ামের প্রতিটা দর্শকই।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...