Sunday, March 22, 2026

কলকাতায় কোভিড-কোমর্বিডিটিতে মৃত্যু মহিলার!

Date:

Share post:

আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল এক শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক মহিলার। হাসপাপাতাল সূত্রে খবর, তাঁর কোভিড (Covid 19)পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকেরা জানাচ্ছেন, হৃদযন্ত্র বিকল, কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে সেপটিক-শকে মৃত্যু হয়েছে ওই রোগিনীর। মঙ্গলবার দেশের কোভিড পরিসংখ্যানেও বিষয়টি উল্লেখ করেছে স্বাস্থ্য মন্ত্রক।

রাজ্যে চলতি বছরে এই প্রথম কোভিড (Covid 19) আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। কয়েকদিন ধরেই আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪৩ বছরের ওই মহিলা। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। ডেথ সার্টিফিকেটে মহিলার মৃত্যুর কারণ হিসেবে কোভিড সংক্রমণের সঙ্গে কোমর্বিডিটিরও উল্লেখ করেছেন চিকিৎসকরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, কলকাতায় মোট ২১ জনের দেহে কোভিড সংক্রমণ মিলেছে।
আরও খবরদেশে গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও রাজ্যে আপাতত নিয়ন্ত্রণেই কোভিড

Related articles

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...