Wednesday, May 20, 2026

ফের বিতর্কে বিজেপির মন্ত্রী! সোফিয়াকে কুমন্তব্যের পর এবার ধর্ষিতার পরিবারের সঙ্গে ছবি প্রকাশ্যে 

Date:

Share post:

বিজেপি নেতার একের পর এক কীর্তি। অপারেশন সিন্দুরের পর কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা বিজয় শাহ। সেই মামলা উঠেছে দেশের শীর্ষ আদালতে। এবার ধর্ষিতা কিশোরীর পরিবারের ছবি প্রকাশ্যে আনার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

সম্প্রতি মধ্যেপ্রদেশে এক কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ালে তড়িঘড়ি ধর্ষিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজয়। সেই পরিবারে হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়ার সময় তোলা ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুরু হয় বিতর্ক।

ধর্ষিতা, তাঁর পরিবারের নাম, পরিচয় প্রকাশ্যে আনা আইনবিরুদ্ধ। এ নিয়ে সুপ্রিম-নিষেধও রয়েছে। এক্ষেত্রে বিজেপির মন্ত্রী তা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। দাবি, ধর্ষিতা ও তাঁর পরিবারের পরিচয় গোপন রাখার বদলে প্রকাশ করে দিয়েছেন বিজয় শাহ।

আরও পড়ুন – সীমান্তে অপহরণ বিএসএফ জওয়ানকে! বিকালে ফেরৎ বাংলাদেশ থেকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...

বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের পাশে দল, জেলায় জেলায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ভোট-পরবর্তী হিংসা এবং বিরোধীদের ‘সন্ত্রাসে’ আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে নেমেছে তৃণমূলের ‘ফ্যাক্ট...

তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি, ‘রিয়েল ফিল’ ৫২ ডিগ্রি! কেন এই রেকর্ড অস্বস্তি?

তীব্র দহনজ্বালায় পুড়ছে (kolkata temperature ) কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বুধবার বিকেলে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি...