Thursday, June 11, 2026

মহিলা পরিচালিত এমএসএমই-র উন্নয়নে রাজ্যজুড়ে বৃহৎ সমীক্ষা, সহায়তায় বিশ্বব্যাঙ্কের র‍্যাম্প প্রকল্প

Date:

Share post:

রাজ্যের মহিলা পরিচালিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলিকে (এমএসএমই) উৎসাহ ও সহায়তা দিতে এবার রাজ্য জুড়ে শুরু হচ্ছে এক বৃহৎ সমীক্ষা। বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় ‘রেইজিং অ্যান্ড অ্যাকসেলারেটিং এমএসএমই প্রোডাক্টিভিটি’ (র‍্যাম্প) প্রকল্পের আওতায় এই সমীক্ষা চালাবে রাজ্য সরকার।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে রাজ্যের প্রায় ৫ হাজার মহিলা পরিচালিত এমএসএমই সংস্থাকে এই সমীক্ষার আওতায় আনা হবে। তাঁদের কার্যক্ষমতা, আর্থিক সহায়তার সুযোগ, প্রযুক্তির ব্যবহার এবং বাজারে প্রবেশের বাধা বিশ্লেষণ করা হবে। এর ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরি করা হবে, যা ভবিষ্যতের নীতি নির্ধারণে সহায়ক হবে।

এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানকেও যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সমীক্ষা শেষে রাজ্যজুড়ে ৫০টি সচেতনতা শিবিরের আয়োজন করা হবে। প্রতিটি শিবিরে অন্তত ১০০ জন মহিলাকে রাজ্য ও কেন্দ্রের প্রকল্প, ডিজিটাল বিপণন এবং আর্থিক ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রকল্পের শেষ পর্যায়ে ১০০-রও বেশি মহিলা পরিচালিত এমএসএমই সংস্থাকে ‘বিশ্ব বাংলা’, ‘তন্তুজ’ এবং ‘মঞ্জুষা’র মতো সরকারি ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করে অনলাইন বিপণনের জন্য বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে।

২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক থেকে শুরু হয়ে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়িত হবে। প্রতিটি ধাপে কাজের অগ্রগতির ভিত্তিতে অর্থ বরাদ্দ করা হবে।

জাতীয় পরিসংখ্যান দফতরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মহিলা পরিচালিত উদ্যোগের সংখ্যায় পশ্চিমবঙ্গ সারা দেশে শীর্ষস্থান ধরে রেখেছে। এই প্রকল্পের মাধ্যমে সেই অগ্রগতি আরও দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলে আশা রাজ্য প্রশাসনের।

আরও পড়ুন – নিখোঁজ থাকার ১০ দিন পর আলিপুর বডিগার্ড লাইন্স থেকে পুলিশকর্মীর দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...